শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ক্যাটরিনা-ভিকির মধুচন্দ্রিমার পরিকল্পনা ফাঁস!

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ের ধুমধাম চলছে। তিন দিনের জমকালো আয়োজন ইতোমধ্যে শুরু হয়ে গেছে। ভারতের গণমাধ্যমের খবর বলছে, সোমবারই বিয়ের ভেন্যু জয়পুরের বারওয়ারার সিক্স সেনেসেসে রিসোর্টে পৌঁছে গেছেন এ জুটি। সঙ্গে রয়েছে তাদের পরিবার ও ঘনিষ্ঠরা।

মঙ্গলবার থেকে ক্যাট-ভিকির বিয়ে পূর্ব অনুষ্ঠানমালা শুরু হয়ে গেছে। আজ হলুদ সন্ধ্যা, কাল সাত পাকে বাঁধা পড়বেন। প্রচলিত প্রথা মেনেই বিয়েবন্ধনে আবদ্ধ হচ্ছেন তারা। বৃহস্পতিবার বিকাল ৩টায় বিয়ের মূল অনুষ্ঠান।

বিয়ের পর তাদের সংবর্ধনাও দেওয়া হবে। যেখানে দুজনের বন্ধু, শুভাকাঙ্ক্ষী, সহকর্মীদের দাওয়াত করা হবে। মধুচন্দ্রিমার পরিকল্পনাও করে রেখেছেন ক্যাটরিনা।
পিঙ্কভিলার বরাত দিয়ে ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম বলিউড বাবলের বুধবারের প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের পর ক্যাটরিনাকে ভিকির মধুচন্দ্রিমার পরিকল্পনা ফাঁস হয়ে গেছে। তারা দুজন মালদ্বীপে উড়াল দেবেন, সেখানে একান্তে সময় কাটাবেন।

জানা গেছে, বৃহস্পতিবার জয়পুরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে ছোট্ট ভ্যাকেশন নেবেন ক্যাটরিনা। পরে সময় করে মধুচন্দ্রিমার জন্য মালদ্বীপে যাবেন।

তবে হানিমুনে যাওয়ার আগেই মুম্বাইয়ের তাজ ল্যান্ড ইন্ডে ভিকি-ক্যাটরিনার সংবর্ধনা হবে। যেখানে তাদের বন্ধু ও সহকর্মীদের আমন্ত্রণ জানানো হবে।

 

 

সম্পর্কিত খবর