শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

কোহলিকে বাদ দেওয়া প্রসঙ্গে যা বললেন সৌরভ

সম্প্রতি ভারতীয় ওয়ানডে দলের অধিনায়কের পদ থেকে বাদ দেওয়া হয়েছে বিরাট কোহলিকে। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন, বাধ্য হয়েই কোহলিকে ওয়ানডের অধিনায়কের পদ থেকে সরানো হয়েছে।

নিউজ ১৮ ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে কোহলিকে টি-টোয়েন্টির অধিনায়কত্ব না ছাড়ার অনুরোধ করেছিলাম। তবে চাপ কমাতে সে সিদ্ধান্তটা নিয়েছিল। সেটা নিয়ে কোনো সমস্যা নেই। ও দারুণ ক্রিকেটার, নিজের খেলাটা ভালোভাবে খেলে থাকে। অনেকদিন অধিনায়কত্ব করেছে। দলকে অনেক সাফল্য দিয়েছে। তবে টিম ম্যানেজমেন্ট সীমিত ওভারের ক্রিকেটের জন্য একজন অধিনায়কের পক্ষে ছিল। এ জন্যই সিদ্ধান্তটি নেওয়া হয়।’

বিসিসিআই সভাপতি আরও বলেন, ‘ভবিষ্যতে কী হয় তা বলতে পারব না, তবে আমি আগেও বলেছি বর্তমান ভারতীয় দলে অনেক মেধাবি ক্রিকেটার রয়েছে। আশা করছি তাঁরা দলকে সাফল্য এনে দেবে। একটা ভালো দলে খুব বেশি অধিনায়ক থাকে না।’

আগামী বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ দিয়ে নতুন ইনিংস শুরু করবেন রোহিত। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাটেও ভারতের নেতৃত্ব দিতে শুরু করেছেন তিনি। ঘরের মাঠে নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে রোহিতের নেতৃত্বে দল।

৯৫টি ওয়ানডে ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন কোহলি। এর মধ্যে ৬৫টি ম্যাচ জিতেছে দল। তাঁর নেতৃত্বে একাধিক দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে ভারত। তবে কোনো বড় টুর্নামেন্ট জেতেনি ভারত। ২০১৯ সালের বিশ্বকাপে সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছিল। ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে হেরেছিল।

সম্পর্কিত খবর