শিরোনাম
down of head

কোচের নাম ঘোষণা করলো রিয়াল মাদ্রিদ

আনুষ্ঠানিকভাবে নতুন  কোচের নাম ঘোষণা করলো রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদের নতুন কোচ জাবি আলোনসো।

আগে থেকেই সবকিছু নির্ধারিত ছিল। তবুও আনুষ্ঠানিকভাবে নতুন কোচ হিসেবে জাবি আলোনসোর নাম ঘোষণা করেছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। (২৫ মে) নিজের অফিসিয়াল ওয়েবসাইটে এ ঘোষণা দেয়।

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন জাবি আলোনসো। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১ জুন ২০২৫ থেকে ৩০ জুন ২০২৮ পর্যন্ত লস ব্লাঙ্কোদের কোচ থাকবেন তিনি। ২৬ মে স্থানীয় সময় দুপুর ১২টার পর রিয়াল মাদ্রিদ সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে জাবি আলোনসোকে নতুন রিয়াল মাদ্রিদ কোচ হিসেবে ঘোষণা করা হবে।

এর আগে, রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ জাবি আলোনসোকে নিয়ে আনুষ্ঠানিক চুক্তি সাক্ষর করবেন। যেখানে তিনি পরবর্তী তিন মৌসুমের জন্য ক্লাবের দায়িত্ব গ্রহণের একটি চুক্তিতে স্বাক্ষর করবেন।

রিয়াল মাদ্রিদের জার্সিতে ৫ মৌসুমে মোট ২৩৬ ম্যাচ খেলেছেন জাবি আলোনসো। ক্লাবের হয়ে জিতেছেন ৬ শিরোপা। জাতীয় দলের হয়ে জাবি জিতেছেন ২০১০ বিশ্বকাপ।

সম্পর্কিত খবর