শিরোনাম
সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রীটানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যুটেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরুআগাম শীতের সবজিতেও দামের উত্তাপডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বইআজ ৮১তম জাতিসংঘ দিবসবিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দামইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশরাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রীআজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান
down of head

কেজরিওয়ালের গ্রেপ্তারের পর সরকার অচল হয়ে পড়েছে: হাইকোর্ট

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারের পরে ‘স্থবির হয়ে পড়েছে’ দিল্লি সরকার। সোমবার এক আবেদনের শুনানির সময় এ কথা বলেছেন হাইকোর্ট। খবর এনডিটিভির।

আদালত বলেছেন, দিল্লির মতো রাজধানী শহরে একজন মুখ্যমন্ত্রীর পদ শুধু ফরমাল কোনো বিষয় নয়, বরং এটি এমন একটি পদ যেখানে দায়িত্বপ্রাপ্তকে ২৪ ঘণ্টা ও সপ্তাহে সাতদিনই থাকতে হয়। তার অনুপস্থিতির কারণে শিশুদের বিনামূল্যে পাঠ্য বই, লেখার উপকরণ এবং ইউনিফর্ম প্রদান থেকে বঞ্চিত করা যেতে পারে না।

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মনমোহন ও বিচারপতি মনমীত প্রীতম সিং অরোরার বেঞ্চ বলেছেন, ‘জাতীয় স্বার্থ এবং জনস্বার্থ দাবি করে যে এই পদে অধিষ্ঠিত কোনো ব্যক্তিই যোগাযোগহীন বা দীর্ঘ অনিশ্চিত সময়ের জন্য অনুপস্থিত থাকতে পারেন না।’

আদালত বলেছিলেন, দিল্লির নগর উন্নয়ন মন্ত্রী সৌরভ ভরদ্বাজ স্বীকারোক্তিতে বলেছেন এমসিডি কমিশনারের আর্থিক লেনদেন বাড়াতে কেজরিওয়ালের অনুমোদনের প্রয়োজন। মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারের পরে দিল্লি সরকার স্থবির হয়ে পড়েছে এ কথা স্বীকার করতেই হবে।

পিটিশনে বলা হয়েছে, শিক্ষাবর্ষের শুরুতে প্রশাসনিক বাধার কারণে প্রায় দুই লাখ শিক্ষার্থী মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

সম্পর্কিত খবর