শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

কুয়েতে ‘অন অ্যারাইভাল ভিসা’ চালু

জিসিসি (গালফ কো-অপারেশন কাউন্সিল) ভুক্ত দেশগুলোতে বসবাসরত বৈধ রেসিডেন্স পারমিটধারী বিদেশি নাগরিকদের জন্য কুয়েতে ‘অন অ্যারাইভাল ভিসা’ চালু করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আজ (১০আগস্ট) সরকারি গেজেট কুয়েত আল-ইউম-এ প্রকাশিত হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইনসহ জিসিসি অঞ্চলের যেকোনো দেশে ছয় মাসের বেশি মেয়াদী বৈধ রেসিডেন্স পারমিটধারীরা কুয়েত এলে এয়ারপোর্ট বা স্থলবন্দরে সরাসরি পর্যটন ভিসা পেতে পারবেন। ফলে এখন থেকে এই প্রবাসীদের জন্য পূর্বানুমোদিত ভিসার প্রয়োজন পড়বে না।

কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল-ইউসুফ এই উদ্যোগকে বাস্তবায়নের ঘোষণা দেন, যা দেশটির পর্যটন খাতকে আরও উন্মুক্ত ও গতিশীল করবে বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, ‘এটি শুধু পর্যটন নয়, বরং ব্যবসা, সাংস্কৃতিক বিনিময় ও আঞ্চলিক অর্থনীতিকে গতিশীল করবে। প্রবাসী বাংলাদেশিদের এই সুযোগের সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে। ’

বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ বলেন, ‘নতুন এই সিদ্ধান্তের ফলে কুয়েতের আতিথেয়তা, হোটেল, পরিবহন ও বিনোদন শিল্পে ইতিবাচক প্রভাব পড়বে।

বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক সাংবাদিক আ হ জুবেদ এটিকে ‘খোলা দরজার নীতি’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, ‘এটি কুয়েতের অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে দেশটির ভাবমূর্তি উন্নত করবে। ’

উল্লেখ্য, ১৯৮১ সালে উপসাগরীয় অঞ্চলের ছয়টি দেশ — সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান এবং বাহরাইন মিলে গঠন করে জিসিসি, যার লক্ষ্য পারস্পরিক অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধি।

সম্পর্কিত খবর