কিশোরগন্জ কারাগারে ব্যাডমিন্টন খেলার উদ্বোধন
কিশোরগঞ্জ কারাগারে ১২ নভেম্বর সন্ধ্যায় শীতকালীন ব্যাডমিন্টন খেলার উদ্ভোধন করেন কিশোরগন্জ কারাগারের জেল সুপার বজলুর রশীদ। বাংলাদেশের খ্যাতনামা ব্যবসায়ী প্রতিষ্ঠান আকিজ গ্রুপ এ জন্য খেলার মাঠ তৈরীতে যাবতীয় অর্থ ও ক্রীয়া সামগ্রী সরবরাহ করেছেন।
কিশোরগঞ্জ জেলা কারাগারের প্রধান ফটকের অভ্যন্তরে পরিত্যাক্ত জায়গায় ব্যাডমিন্টন খেলার মাঠ নির্মাণ করার উদ্যোগ নিলে আকিজগ্রুপ কিশোরগঞ্জ আঞ্চলিক দপ্তর এ জন্য আর্থিক সহায়তা করেন। এছাড়াও ক্রীয়া সামগ্রী সরবরাহ করেন।
খেলা শুরু করার পূর্বে এক সংক্ষিপ্ত উদ্বোধনী পর্বের আলোচনা সভায় অতিথি ছিলেন কিশোরগঞ্জ কারাগারের জেলার মোঃ নাশির আহমেদ, আকিজ গ্রুপের ঢাকা বিভাগীয় উইং ম্যানেজার মোঃ মাহবুবুর রহমান, কৃষক লীগ কিশোরগন্জ জেলা সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন বাচ্চু।
বক্তব্য রাখেন আকিজ গ্রুপ কিশোরগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র সহঃ ব্যবস্হাপক মোঃ আবুল বাশার।
এসময় আরও উপস্থিত ছিলেন দেশটিভি জেলা প্রতিনিধি নাজমুল ইসলাম, দি ডেইলী বাংলাদেশ টুডে পএিকার জেলা প্রতিনিধি শাহ সারওয়ার জাহান, দৈনিক শতাব্দীর কন্ঠ পএিকার বার্তা সম্পাদক এম এ আকবর খন্দকার, পৌর কৃষক লীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক আল মামুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কিশোরগঞ্জ মাদক বিরোধী সংগঠনের সভাপতি ইবনে আব্দুল্লাহ শাহজাহান।



