শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

কাল ২১৯ ইউপিতে নির্বাচন

ষষ্ঠ ধাপে আগামীকাল (৩১ জানুয়ারি) ২১৯টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত ১৮ ডিসেম্বর এই ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

ইসি’র ঘোষিত তফসিল অনুযায়ী, এই নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ৩ জানুয়ারি। ৬ জানুয়ারি ছিল বাছাইয়ের শেষ সময়। বাছাইয়ের বিরুদ্ধে আপিল করার শেষ সময় ছিল ৭ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি করা হয়েছে ১০ থেকে ১২ জানুয়ারি।

এছাড়াও প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল ১৩ জানুয়ারি। ১৪ জানুয়ারি দেওয়া হয় প্রতীক বরাদ্দ। এ ধাপের ২১৯টি ইউপিতেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট নেওয়া হবে।

ইসি’র জনসংযোগ শাখা থেকে জানায়, ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ১২ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৩১ জন এবং সাধারণ সদস্য পদে ১০০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়াও চেয়ারম্যান পদে ২৫৩ জন, সংরক্ষিত সদস্য পদে ৪৪ জন এবং সাধারণ সদস্য পদে ৩১৭ জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

মনোনয়নপত্র প্রত্যাহার শেষে চেয়ারম্যান পদে এক হাজার ১৫৯ জন, সংরক্ষিত নারী সদস্য পদে দুই হাজার ৪৫৩ জন এবং সাধারণ সদস্য পদে ৭ হাজার ৪৯৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

উল্লেখ্য, এখন পর্যন্ত পাঁচটি ধাপের নির্বাচন সম্পন্ন করেছে ইসি। আগামীকাল ষষ্ঠ ধাপের নির্বাচন। আর সপ্তম ধাপে আগামী ৭ ফেব্রুয়ারি এবং অষ্টম ধাপে ১০ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

পাঁচ ধাপে এখন পর্যন্ত ৩ হাজার ৭৭৩টি ইউপিতে ভোট সম্পন্ন হয়েছে। অষ্টম ধাপ পর্যন্ত তফসিল দেওয়া হয়েছে মোট ৪ হাজার ১৩৮টি ইউপিতে। সর্বমোট ইউপি হলো ৪ হাজার ৫৭৪টি। বাকি ৪৩৬টি ইউপি নিয়ে মামলা ও সীমানা জটিলতা থাকায় নির্বাচন করা সম্ভব হচ্ছে না।

সম্পর্কিত খবর