কালবৈশাখী ঝড়ে শিশুসন্তানসহ স্বামী-স্ত্রীর মৃত্যু

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের সলেমানপুর গ্রামে কালবৈশাখী ঝড়ে গাছচাপায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, বুধবার (১৩ এপ্রিল) রাতে ওই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, নূরজাহান বেগম ও তার স্বামী এবং শিশুসন্তান।

সম্পর্কিত খবর