কাট্টলী টেক্সটাইলের ইপিএস বেড়েছে ১৬ শতাংশ
চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান কাট্টলী টেক্সটাইল লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ১৬ শতাংশ। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়। এ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের তিন প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯০ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস বেড়েছে ১৫ পয়সা বা ১৬ দশমিক ৬৭ শতাংশ। অন্যদিকে তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ২০ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ২৯ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৭ পয়সা।



