down of head

কবি নজরুলের পুত্রবধূ উমা কাজীর ইন্তেকাল

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বড় ছেলে কাজী সব্যসাচীর স্ত্রী উমা কাজী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ঢাকার বনানীর বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বার্ধক্যজনিত নানা জটিলতার সঙ্গে হৃদযন্ত্রের সমস্যা নিয়ে বেশ কিছু দিন হাসপাতালে ছিলেন উমা কাজী।

বিষয়টি নিশ্চিত করে মেয়ে খিলখিল কাজী জানান, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) জোহরের নামাজের পর জানাজা শেষে বনানী কবরস্থানে তার মাকে দাফন করা হবে। তার বোন মিষ্টি কাজী কলকাতায় আছেন। তিনি ফিরলে বনানীতে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে বলে জানান তিনি।

উমা কাজীর স্বামী কাজী সব্যসাচী মারা যান ১৯৭৯ সালে। এরপর ঢাকার বনানীতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তার পরিবার।

সম্পর্কিত খবর