শিরোনাম
icon ভরিতে বাড়ল সোনার দাম icon ৮ অঞ্চলে ঝড়ের আভাস icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও
down of head

কক্সবাজারে ন্যাশনাল লাইফের ১০ কোটি টাকার বীমা দাবি পরিশোধ।

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স (২০ সেপ্টেম্বর) কক্সবাজারে হাই পারফর্মার ম্যানেজার’স কনফারেন্সে ১০ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাঈদ আহমেদ।

এতে সভাপতিত্ব করেন ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন।
কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খসরু চৌধুরী, ডিএমডি মো. আবুল কাসেম, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো. খুরশীদ আলম পাটোয়ারী ও বাহার উদ্দিন মজুমদার, তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী জি এম হেলাল উদ্দিন ও এসভিপি মফিজুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে সাঈদ আহমেদ বলেন, দাবি পরিশোধে ন্যাশনাল লাইফের সুনাম রয়েছে। বীমা জীবনের আর্থিক নিরাপত্তার পাশাপাশি সম্পদের নিরাপত্তা দিয়ে থাকে। তাই প্রত্যেক মানুষের ও সম্পদের বীমা থাকা প্রয়োজন। বিশ্বের অধিকাংশ দেশে শতভাগ মানুষ বীমার আওতায় রয়েছে। বীমা শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি বিআইএ বীমা অ্যাওয়ার্ড প্রবর্তনের ঘোষণা দেন।

সভাপতির বক্তব্যে ন্যাশনাল লাইফের সিইও মো. কাজিম উদ্দিন বলেন, বাংলাদেশে জীবন বীমার অফার সম্ভাবনা রয়েছে। যথা সময়ে দাবি পরিশোধের মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জনের মধ্য দিয়ে বীমাকে এগিয়ে নিতে হবে। আমরা চাই সব কোম্পানী যথা সময়ে দাবি পরিশোধ করুক। আমরা আমাদের অর্জনের ধারাবাহিকতা বজায় রাখবো এবং কর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনৈতিক উন্নয়নে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর