শিরোনাম
icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার
down of head

ওরিয়ন ফার্মার দুটি বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ বাড়িয়েছে সরকার

বাণিজ্যিক উৎপাদনের বিষয়ে নো ইলেকট্রিসিটি নো পেমেন্টের ভিত্তিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) আনুষ্ঠানিক সম্মতি পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের দুটি বিদ্যুৎকেন্দ্র। কেন্দ্র দুটি হলো ১০০ মেগাওয়াট সক্ষমতার এইচএফওভিত্তিক ওরিয়ন পাওয়ার মেঘনাঘাট লিমিটেড ও ডাচ-বাংলা পাওয়ার অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে ওষুধ ও রসায়ন খাতের তালিকাভুক্ত কোম্পানিটি।

এর আগে টানা কয়েক মাস বন্ধ থাকার পর বিপিডিবির মৌখিক সম্মতি পেয়ে গত ২৪ মার্চ থেকে বিদ্যুৎকেন্দ্র দুটির উৎপাদন পুনরায় শুরু করেছিল ওরিয়ন ফার্মাসিউটিক্যালস। গত বছরের ৭ মে নারায়ণগঞ্জের মেঘনাঘাটে অবস্থিত ওরিয়ন পাওয়ার মেঘনাঘাট লিমিটেড বিদ্যুৎকেন্দ্রটির মেয়াদ শেষ হয়। আর ডাচ-বাংলা পাওয়ার অ্যান্ড অ্যাসোসিয়েটসের মেয়াদ শেষ হয় ওই বছরের ২০ জুলাই। বিপিডিবির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) শেষ হওয়ায় বিপিডিবির কাছে কেন্দ্র দুটির মেয়াদ আরো পাঁচ বছর বাড়ানোর জন্য আবেদন জানায় ওরিয়ন ফার্মাসিউটিক্যালস। এর পরিপেক্ষিতে গত ২৮ এপ্রিল সাবসিডিয়ারি কোম্পানি দুটির সঙ্গে নো ইলেকট্রিসিটি নো পেমেন্টের ভিত্তিতে দুই বছরের চুক্তি হয় বিপিডিবির।

উল্লেখ্য, ওরিয়ন পাওয়ার মেঘনাঘাট লিমিটেডের ৯৫ শতাংশ মালিকানা ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের। এছাড়া ডাচ-বাংলা পাওয়ার অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেডের ৬৭ শতাংশ মালিকানা রয়েছে তালিকাভুক্ত কোম্পানিটির।

সম্পর্কিত খবর