শিরোনাম
icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক icon ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon কমল জ্বালানি তেলের দাম icon এসএমই মেলায় কেনাকাটায় ১০% ক্যাশব্যাক icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন icon ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল icon দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা icon দ্বিতীয়বার গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ icon ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১ icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা icon নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু icon বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবার icon আবারও বাড়ল সোনার দাম icon বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম icon ভেস্তে গেল কপ ৩১ সম্মেলন, চুক্তি ছাড়াই শেষ icon বেস্ট ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা সভা icon সফটওয়্যার জটিলতায় বন্ধ সঞ্চয়পত্র বিক্রি
down of head

এস আলম গ্রুপের ৬ কারখানা বন্ধ, শ্রমিক বিক্ষোভ

এস আলম গ্রুপের চট্টগ্রামের ছয়টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে কারখানা বন্ধের নোটিশ টাঙানো হয়। এটি দেখে তাৎক্ষণিক বিক্ষোভ করেন শ্রমিকরা। তোপের মুখে অফিস ছাড়তে বাধ্য হয়েছেন কর্মকর্তারা।

এদিকে অবিলম্বে কারখানা খোলা না হলে শ্রমিকরা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এস আলম গ্রুপের মানবসম্পদ ও প্রশাসনের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিনের সই করা নোটিশে কারখানা বন্ধের ঘোষণা দেওয়া হয়।

এস আলম গ্রুপের বন্ধ ঘোষণা করা কারখানাগুলো হলো কর্ণফুলীর এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বাঁশখালীর এস আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিল নফ, এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড ও ইনফিনিটি সি আর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ওই নোটিশে বলা হয়, কর্তৃপক্ষের নির্দেশক্রমে অনিবার্য কারণবশত বুধবার (২৫ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানাগুলো বন্ধ থাকবে।

তবে কারখানার নিরাপত্তা, সরবরাহ ও জরুরি বিভাগ খোলা থাকবে। কারখানা খোলার পরবর্তী তারিখ কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নোটিশে জানানো হবে।

বিষয়টি নিশ্চিত করে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রি লিমিটেডের ডিজিএম রফিকুল ইসলাম বলেন, ‘কারখানা বন্ধের নোটিশ পেয়েছি এই বিষয়ে অফিশিয়ালি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।’

এদিকে কারখানা বন্ধের ঘোষণার পর শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।

শ্রমিক বিক্ষোভের মুখে অফিসকক্ষ ছাড়তে বাধ্য হয়েছেন অফিস কর্মকর্তারা।
শ্রমিকরা বলেন, ‘কোনো নোটিশ বা পূর্ব ঘোষণা ছাড়াই দুপুরে কর্তৃপক্ষ এসে আগামীকাল থেকে কারখানার সকল ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেন, কারখানা কর্তৃপক্ষের হঠাৎ এমন সিদ্ধান্ত মানতে পারছি না, দীর্ঘদিন এই কম্পানিতে কম বেতনে চাকরি করে আসছি। হঠাৎ করে যদি কম্পানি বন্ধ ঘোষণা দিলে পরিবার নিয়ে কোথায় গিয়ে দাঁড়াব?’

তারা বলেন, ‘এখন একটাই দাবি অবিলম্বে কারখানা খোলা রাখতে হবে। অন্যতায় বৃহত্তর শ্রমিক আন্দোলনে গড়ে তোলা হবে।’

এসএস

সম্পর্কিত খবর