down of head

এরিকা-পার্থর বাগদান!

 

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম এরিকা ফার্নান্দেজ। ‘কুছ রাঙ পেয়ার কে অ্যায়সে ভি’র মাধ্যমে আলোচনায় আসেন তিনি। বর্তমানে স্টার প্লাসে প্রচারিত ‘কাসৌটি জিন্দেগি কে টু’তে কাজ করছেন। সেই সিরিয়ালের প্রধান অভিনেতা পার্থ সামথানের সঙ্গেই চলছে এরিকার মন দেওয়া-নেওয়া।

কিন্তু প্রেমের কথাটি কখনও স্বীকার করেননি তারা। আর এরইমধ্যে শোনা যাচ্ছে- এই তারকা জুটির বাগদানের গুঞ্জন। সম্প্রতি নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন এরিকা। যেখানে দেখা যাচ্ছে, কারও হাত ধরে রয়েছেন টেলিভিশনের এই অভিনেত্রী। তার অনামিকায় শোভা পাচ্ছে একটি আংটি।

শেয়ার করা ছবিটির ক্যাপশন এরিকা লিখেছেন- ‘তোমার সঙ্গে যখন থাকি এক অন্য ভুবনে চলে যাই। আমি সবসময় যতোটা হাসি তুমি পাশে থাকলে তার চাইতেও বেশি হাসি। তুমি পাশে থাকলে আমার কোন কষ্ট থাকে না। নিজেকে আমি কখনও একা মনে করি না। তুমি পাশে থাকলে সবসময় সুরক্ষিত মনে করি। তুমি সত্যি আমাকে দারুণভাবে আগলে রেখেছ।’

একই ক্যাপশনে এরিকা #আস পি.এস (পার্থ সামথান) দিয়ে লিখেছেন- আপনারা যদি ভেবে থাকেন আমরা বাগদান সেরে ফেলেছি তাহলে, সেটি একদম ভুল।

পার্থ সামথানের আগে অভিনেতা শাহের শেখের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিলো এরিকা ফার্নান্দেজের।

সম্পর্কিত খবর