শিরোনাম
icon এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর icon সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী icon টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮ icon ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু icon টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু icon আগাম শীতের সবজিতেও দামের উত্তাপ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ icon প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই icon আজ ৮১তম জাতিসংঘ দিবস icon বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম icon ইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশ icon রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না icon ১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রী icon আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট icon ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান icon ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯ icon হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু icon ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭ icon এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার icon ইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশি icon শীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দাম icon কমল স্বর্ণের দাম icon ফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাস icon তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬
down of head

এবার শাহরুখের বাড়িতে এনসিবির গোয়েন্দারা

 

আরিয়ানকাণ্ডে বলিউড বাদশাহ শাহরুখ খানের বাড়ি মান্নাতে তল্লাশি চালিয়েছে ভারতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

এনসিবির ৬ সদস্যের একটি দল মান্নাতে প্রবেশ করলে বাড়ির গেটে সাংবাদিকরা ভিড় জমান।  বৃহস্পতিবার দুপুরের মাত্র ১৫ মিনিট পরেই শাহরুখের বাড়ি থেকে বেরিয়ে আসেন তারা।

এ সময় এনসিবির গোয়েন্দাদের ঘিরে ধরেন ভারতের সাংবাদিকরা। কেন, কী উদ্দেশ্যে শাহরুখের বাড়িতে এ অভিযান চলেছে আর ভেতরে কী কী পেলেন— এমন সব প্রশ্নে জর্জরিত হন এনসিবির গোয়েন্দারা।

জবাবে এক গোয়েন্দা বলেন, আনুষ্ঠানিক নোটিশ দেওয়ার জন্য আমরা শাহরুখের বাড়িতে গেছি। আরিয়ান খানের আর কোনো ইলেকট্রনিক যন্ত্র (মোবাইল, ট্যাব, ল্যাপটপ ইত্যাদি) আছে কিনা সেটি জানতে। আর থেকে থাকলে সেগুলো যেন আমাদের হাতে তুলে দেওয়া হয়।

আরও এক গোয়েন্দা বলেন, ‘এ ঘটনার তদন্ত চলছে। এনসিবি যখন কোনো ব্যক্তির বাড়িতে যায় তার অর্থ এটি নয় যে, তিনিও সরাসরি ঘটনার সঙ্গে যুক্ত বা তদন্তের আওতায় রয়েছেন। এ ছাড়া বিভিন্ন নিয়মতান্ত্রিক ব্যাপার থাকে।’

শাহরুখকে কী জিজ্ঞেস করা হয়েছে তদন্তের স্বার্থে বলেননি এনসিবির গোয়েন্দারা।

এর আগে আর্থার রোড জেলে শাহরুখের ছেলে আরিয়ান খানের সঙ্গে দেখা করে আসে এনসিবি।

বুধবার আরিয়ানের জামিন বাতিল হয়ে যায়। পর দিন বৃহস্পতিবার সকালে শাহরুখ জেলে তার ছেলের সঙ্গে দেখা করতে গেলেন। জেলে প্রায় ২০ মিনিট সময় কাটান শাহরুখ খান। তবে গণমাধ্যমের সঙ্গে তিনি কোনো কথা বলেননি।

প্রসঙ্গত গত ২ অক্টোবর একটি প্রমোদতরী থেকে আরিয়ানসহ আটজনকে মাদক মামলায় আটক করা হয়। ৩ তারিখে তাকে সরকারিভাবে গ্রেফতার দেখায় মাদক নিয়ন্ত্রণ ব্যুরো। তার পরে ওই মামলায় আরও অনেককে গ্রেফতার করা হয়েছে।

গত ৮ অক্টোবর আদালতে হাজির করানো হলে আরিয়ানকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। এর মধ্যে একাধিকবার তার জামিনের আবেদন খারিজ হয়ে গেছে। তিনি এখন জেলেই বন্দি। তার কয়েদি নম্বর ‘এন ৯৫৬’।

তথ্যসূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টুডে

সম্পর্কিত খবর