এনাম মেডিকেল কলেজের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের চুক্তি

এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের কর্পোরেট চুক্তি স্বাক্ষর। 

চুক্তি স্বাক্ষরকালে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর পক্ষে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ ও গবেষণা বিভাগীয় প্রধান মো. মাহমুদুল ইসলাম ও সাভার জোনাল অফিস ইনচার্জ মো. আমিনুল ইসলাম শাপলা এবং এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষে ছিলেন চিফ এক্সিকিউটিভ অফিসার ডা. আনোয়ারুল কাদের নাজিম (পিএইচডি), এক্সিকিউটিভ অফিসার (কর্পোরেট) মো. হাজিবুল বাহার জুয়েল ও চারু চাকমা। 

১৭ জানুয়ারি, ২০২৪ থেকে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর সকল কর্মী-কর্মকর্তা, গ্রাহক ও তাদের পরিবারবর্গ সাভারে অবস্থিত এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে স্পেশাল ডিসকাউন্ট রেটে চিকিৎসা সুবিধা নিতে পারবে।

সম্পর্কিত খবর