down of head

এনআরবি ইসলামিক লাইফের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

উৎসব আয়োজনের মধ্যদিয়ে কেক কেটে ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে দেশের অন্যতম জীবন বীমা প্রতিষ্ঠান এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। রাজধানীর রূপায়ন ট্রেড সেন্টার বাংলা মোটর আজ ৬ মে এই আয়োজন করা হয়।


প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ শাহ্ জামাল হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠনের চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহামাদ, বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান এম. মাহফুজুর রহমান, পরিচালক ফারিয়া মোস্তাফিজ অর্নিশা। এছাড়াও সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র কর্মকর্তা এবং বিভাগীয় প্রধানগণসহ প্রধান কার্যালয়ের সকল দাপ্তরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই দিনে কোম্পানির যাত্রার শুরু। তিনি এ অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনার ওপর আলোকপাত করেন। এনআরবি ইসলামিক লাইফের পর্যায়ক্রমিক অগ্রযাত্রায় প্রতিষ্ঠানের সকল পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীগণকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। এছাড়াও এনআরবি লাইফের অগ্রযাত্রায় নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যানসহ কোম্পানির সকল পরিচালকদের কথা স্মরন করে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।


আগামী দিনে প্রতিষ্ঠানটির অগ্রযাত্রা চলমান রাখার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনার মাধ্যেমে চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান সমাপ্ত হয়।

সম্পর্কিত খবর