down of head

এনআরবিসি ব্যাংকের শেয়ার ভাইকে উপহার দিচ্ছেন উদ্যোক্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান এনআরবিসি ব্যাংক পিএলসির উদ্যোক্তা রফিকুল ইসলাম মিয়া আরজুর মালিকানাধীন ৩০ লাখ শেয়ার তার ভাই মো. আকতারুল ইসলামের কাছে উপহার হিসেবে হস্তান্তরের ঘোষণা দিয়েছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সূত্র মতে, এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তা রফিকুল ইসলাম মিয়া আরজু ব্যাংকটির সাধারণ শেয়ারহোল্ডার আকতারুল ইসলামের কাছে ৩০ লাখ শেয়ার উপহার হিসেবে হস্তান্তর করবেন।

তবে শেয়ারগুলো পুঁজিবাজারের স্বাভাবিক লেনদেন ব্যবস্থার বাইরে হস্তান্তর করা হবে। আগামী ২ সেপ্টেম্বর ২০২৬ থেকে পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করার কথা রয়েছে।

সম্পর্কিত খবর