শিরোনাম
স্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২তুরস্কে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণমিউচুয়াল ফান্ডে এনএভি বিবেচনার আহ্বান বিএসইসিরবন্ডের ১৩.৩৫ লাখ কেজি কাঁচামাল উধাওসূচকের পতনে লেনদেন ৫৩৭ কোটি টাকারসিএন্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ পেল ডিএসইনিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীডিএমপির অভিযানে গ্রেফতার ৪১৪সোনার দাম কমলনোবেল জয়ীদের নাম ঘোষণা শুরু আজরাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ভর্তি ২০৮৯ফের বাড়ল এলপিজির দাম৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য
down of head

একসঙ্গে ১৪ হাজার ছেলে ভালোবাসি বলেছিল : এনা সাহা

টেলিভিশন সিরিয়ালের মাধ্যমে অভিনয়ে হাতেখড়ি এনা সাহার। ২৯ বছর বয়সি এনা রূপ আর অভিনয় গুণে আকাশচুম্বী দর্শকপ্রিয়তা পেয়েছেন। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি।

‘মা’, ‘সুভাষিণী’, ‘বউ কথা কও’সহ বেশ কিছু দর্শকপ্রিয় টেলিভিশন সিরিয়াল উপহার দিয়েছেন তিনি। এনা অভিনীত উল্লেখযোগ্য টলিউড চলচ্চিত্র হলো—‘বোঝে না সে বোঝে না’, ‘বৃত্ত’, ‘চিরদিনই তুমি যে আমার’, ‘হৃদয় হরণ’ প্রভৃতি।

এমনকি কিছুদিন আগে শুরু করেছেন প্রযোজনাও। মিডিয়ায় অল্প বয়সেই তিনি নিজেকে নানাবিধ পরিচয়ে মেলে ধরছেন।

তবে এনার বর্তমান অবস্থা দেখে অনুপ্রাণিত আরও অনেকে। কিন্তু তার ফেলে আসা দিনগুলো খুব সহজ ছিল না। যখন অভিনয় শুরু করেছিলেন, তখন অনেকেই ভাবত তিনি খারাপ কাজ করেন। এ জন্য তার সঙ্গে মিশতে চাইত না।

সম্প্রতি দিদি নম্বর ওয়ান অনুষ্ঠানে এসে এনা সাহা নিজেই এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘খুব ছোট থেকেই অভিনয়ে। অভিভাবকেরা বুঝতে পারতেন না, এটা আমার পেশা। ভাবতেন, খারাপ কোনো কাজ করছি। তাই তাদের মেয়েদের মিশতে দিতেন না আমার সঙ্গে।’

এনা আরও জানান, একসময় তার কোনো বন্ধু না থাকলেও এখন অনেকেই তার বন্ধু হতে চান, প্রেমিক হতে চান। ভালোবাসা দিবসে নাকি তাকে একসঙ্গে ১৪ হাজার ছেলে ‘ভালোবাসি’ বলেছিল। অভিনেত্রীর ভাষ্য, ‘যা হয়, তা ভালোর জন্যই হয়।’

প্রসঙ্গত, সম্প্রতি এনা অভিনয় করেছেন ‘চিনে বাদাম’ নামের একটি সিনেমায়। এতে তার নায়ক যশ দাশগুপ্ত। সিনেমাটি প্রযোজনাও করছেন এনা।

 

সম্পর্কিত খবর