শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

একবছর পর সংসদে বক্তৃতা দিলেন রওশন

প্রায় একবছর পর সংসদে বক্তৃতা দিলেন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। বুধবার সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় তিনি অংশ নেন।

চিকিৎসা শেষে সাত মাস পর সোমবার থাইল্যান্ড থেকে দেশে ফেরেন রওশন। জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশনকে গত বছরের ৫ নভেম্বর উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড নেওয়া হয়। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে তার চিকিৎসা চলে।

এর আগে ফুসফুসের জটিলতায় আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) টানা ৮৪ দিন ছিলেন তিনি।

সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে রওশন বলেন, ‘গত বছরের আগস্ট থেকে আমি অসুস্থ। সুস্থ হয়ে ফিরে এসেছি। আপনারা সবাই দোয়া করেছেন। মাননীয় স্পিকার আপনি, মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিক আমার খোঁজ নিয়েছেন। সংসদে কথা হয়েছে।’

পদ্মা সেতু উদ্বোধনের জন্য সরকার প্রধানকে ধন্যবাদ জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, ‘পদ্মা সেতু শুধু একটি অবকাঠামো নয়। এ সেতু আমাদের আত্মমর্যাদার প্রতীক। এটা নিয়ে অনেক সমালোচনা ছিল। স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে প্রাণঢালা অভিনন্দন জানাই।’

বন্যা সমস্যার স্থায়ী সমাধানে দীর্ঘমেয়াদী পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান রওশন।

আগামী ৪ জুলাই স্বাস্থ্য পরীক্ষার জন্য তার আবার ব্যাংকক যাওয়ার কথা রয়েছে।

সম্পর্কিত খবর