শিরোনাম
icon বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে শ্রমিক আন্দোলন icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড icon সংকটে তাঁতশিল্প, বন্ধ প্রায় ১ লাখ তাঁত icon আইএমএফের ডিএমডি হচ্ছেন চীনা উপমন্ত্রী icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫ icon অগ্নি সিস্টেমসের লভ্যাংশ ঘোষণা icon জেনেক্স ইনফোসিসের লভ্যাংশ ঘোষণা icon খুলনা পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon ভরিতে বাড়ল সোনার দাম icon ৮ অঞ্চলে ঝড়ের আভাস icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি
down of head

গার্ডিয়ানের নতুন অ্যাপ বদলে দিচ্ছে ইন্স্যুরেন্স সেবা

“এআই যুগে গার্ডিয়ানের নতুন অ্যাপ বদলে দিচ্ছে ইন্স্যুরেন্স সেবার ধারণা”

বর্তমানে বাজার করা থেকে শুরু করে রাইড বুক করা, সবকিছুই যখন মুঠোফোনের একটি ট্যাগে সম্ভব, তখন ইন্স্যুরেন্সই যা কেন পিছিয়ে থাকবে?

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড তাদের নতুনভাবে ডিজাইন করা মোবাইল আপ গার্ডিয়ান লাইফ’-এর মাধ্যমে ভবিষ্যতের পথে দৃঢ় পদক্ষেপ নিয়েছে, যা প্রথাগত ইন্স্যুরেন্স ব্যবস্থাকেই বদলে দিয়েছে।

মাসের পর মাস গবেষণা, ডিজাইন নিয়ে ভাবনা এবং প্রযুক্তির সমন্বয়ে গার্ডিয়ান তৈরি করেছে তাদের নতুন অ্যাপ। গার্ডিয়ান লাইফ শুধু কাজের ক্ষেত্রেই নয়, আধুনিক ব্যবহারকারীদের কথা ভেবে তৈরি, যা তাদের লাইফস্টাইলকে করবে আরও সহজ। পুরনো বিমা গ্রহীতা (পলিসি হোন্ডার) কিংবা একেবারে নতুন কোনো গ্রাহক, যে কারো জনোই এই আপ এক কথায় অল-ইন-ওয়ান’ সমাধান।

গার্ডিয়ানের নতুন এ আপ কাগজপত্রের ঝামেলা থেকে মুক্তি দিবে। ফলে, এখন ইন্ন্স্যুরেন্স ক্লেইম করা, ফ্লেইমের স্ট্যাটাস চেক করা থেকে শুরু করে ক্রেইন সেটেল পর্যন্ত সব কিছু দেখা এখন খাবার অর্ডার করার মতোই সহজ। একইসাথে একাধিক পলিসি ম্যানেজ করা, প্রিমিয়াম পরিশোধ, ট্যাক্স সার্টিফিকেট বা পলিসি স্টেটমেন্ট ডাউনলোড, কিছুই এখন আর সমস্যা নয়, এসবই করা যাবে ফোনের কয়েকটি ট্যাপে।

গার্ডিয়ানে নতুন হলেও কোনো সমস্যা নেই। শুধুমাত্র ফোন নম্বর বা ইমেইল বাবহার করেই রেজিস্ট্রেশন করা যাবে, এর জনা আগে থেকে কোনো পলিসি থাকার দরকার নেই। আর ডিজিটাল বিমা পণ্য, যেমন: গার্ডিয়ান এক্সিডেন্টাল কেয়ার বা গার্ডিয়ান ক্যানসার কেয়ার কিনতে চাইলেও পুরো প্রক্রিয়াটি অ্যাপ থেকেই সম্পন্ন করা সম্ভব। যারা দীর্ঘমেয়াদী সেবার জন্য উপযুক্ত পলিনি খুঁজছেন, তাদের জন্য অ্যাপে রয়েছে স্মার্ট অ্যাডভাইজর, যা প্রযোজন অনুযায়ী পলিসি খুঁজে দিবে।

নতুন অ্যাপে আরও রযেছে আইপিডি ক্যাশলেস সার্ভিস রিকোয়েস্ট, যার মাধ্যমে এখন থেকে আর হাসপাতালে ভর্তি হওয়ার সময় নগদ টাকার চিন্তা করতে হবে না। টেলিমেডিসিন, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, ওষুধ অর্ডার, অ্যাম্বুলেন্স ডাকা, এমনকি স্যাম্পল কালেকশন, সবই পাওয়া যাবে এক অ্যাপের ভেতরেই।

এ নিয়ে গার্ডিয়ানের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (ভারপ্রান্ত) শেখ রকিবুল করিম, এফসিএ বলেন, ‘আমরা গ্রাহকদের ডিজিটাল অভিজ্ঞতা আরও উন্নত করার লক্ষ্যে নিরলস কাজ করে চলেছি। এর ধারাবাহিকতার, আমরা নতুন এ অ্যাপ চালু করেছি। এটি তথ্য-ভিত্তিক পদ্ধতির মাধ্যমে বাবহারকারীর অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে। বিমা খাতের যে ডিজিটাল রূপান্তরের স্বপ্ন আমরা দেখি, আমাদের নতুন অ্যাপ সে লক্ষ্য অর্জনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

গার্ডিয়ানের এই নতুন অ্যাপটি ব্যবহারের জন্য অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় অ্যাপ স্টোরেই পাওয়া যাবে। ইন্স্যুরেন্স খাতে গ্রাহকদের বিনিযোগে উৎসাহিত করা এবং যুগোপযুগি সেবা প্রদানে নতুন অ্যাপের এই সংযোজন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

সম্পর্কিত খবর