শিরোনাম
icon এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর icon সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী icon টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮ icon ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু icon টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু icon আগাম শীতের সবজিতেও দামের উত্তাপ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ icon প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই icon আজ ৮১তম জাতিসংঘ দিবস icon বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম icon ইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশ icon রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না icon ১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রী icon আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট icon ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান icon ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯ icon হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু icon ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭ icon এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার icon ইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশি icon শীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দাম icon কমল স্বর্ণের দাম icon ফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাস icon তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬
down of head

রূপালী ও বেসিক ব্যাংক
ঋণ বিতরণ ও আদায়ে অনিয়মে সংসদীয় কমিটির ক্ষোভ

 

রাষ্ট্রায়ত্ত্ব রূপালী ব্যাংক ও বেসিক ব্যাংকের ঋণ বিতরণ ও আদায়ে অনিয়মে ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা উপেক্ষা করে বিভিন্ন ব্যাংকে মেয়দোত্তীর্ন ঋণ থাকা সত্বেও সেই প্রতিষ্ঠানকে ঋণ প্রদান, ঋণের কিস্তি পরিশোধ না করা সত্বেও ঋণ নবায়ন, ঋণ আদায় না করে সুদ মুওকুফ এবং পুণ ঋণ তফশিল করা, রপ্তানী বিলের টাকা আদায় না করা, ঋণের টাকা আত্মসাত্, বারবার মালিকানা পরিবর্তন সত্বেও অপর্যাপ্ত জামানতের ভিত্তিতে ঋণ বিতরণ, ফোর্সড লোন ও পিসি লোনের শর্ত একিভূত করে সেই ঋণ পুণ তফসিলের মতো ঘটনায় কমিটি ব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তাদের ঋণ পুণতফসিল মনিটরিং করার এবং অনাদয়ী ১০৩ কোটি ৮ লাখ ৭০ হাজার টাকা আদায়ের টাকা সুপারিশ করা হয়।

এছাড়া দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়।

জাতীয় সংসদে অনুষ্ঠিত সরকারী হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৭তম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করন কমিটির সভাপতি মোঃ রুস্তম আলী ফরাজী। বৈঠকে কমিটির সদস্য আবুল কালাম আজাদ, মো. আব্দুস শহীদ, মো. আফছারুল আমীন, মো. শহীদুজ্জামান সরকার, মনজুর হোসেন, আহসানুল ইসলাম (টিটু), ওয়াসিকা আয়েশা খান ও মো. জাহিদুর রহমান অংশনেন।

বৈঠকে রূপালী ব্যাংক লিমিটেডের কয়েকটি শাখা ও বেসিক ব্যাংক লিমিটেডের একটি শাখার ২০১২-১৩ অর্থ বছরের হিসাব সম্পর্কিত বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর অডিট আপত্তির উপর আলোচনা অনুষ্ঠিত হয়। কমিটি নিবন্ধিত চাটার্ড একাউন্টেন্ট ফার্ম কর্তৃক রূপালী ব্যাংক লিমিটেড ও বেসিক ব্যাংক লিমিটেড-এর সর্বশেষ নিরীক্ষিত আর্থিক বছরের স্থিতিপত্র, আয়-ব্যয় হিসাব ও লাভ-লোকসান হিসাব সংক্রান্ত বিষয়ে পর্যালোচনা করে। বৈঠকে ৭টি আপত্তির বিষয়ে প্রশ্ন-উত্তর ও জেরা পর্ব অনুষ্ঠিত হয়। পরবর্তীতে কমিটি ৩টি আপত্তি নিষ্পত্তির সুপারিশ করে। এছাড়া অনিষ্পন্ন আপত্তিসমূহের অনাদায়ী টাকা আদায় এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়।

বৈঠকে মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বাংলাদেশ ব্যাংকের গভর্ণর, রূপালী ও বেসিক ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর