শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ঊর্ধ্বমুখী ধারায় ভারতের পরিশোধিত হীরা রফতানি

চলতি বছরের আট মাসে ভারতের হীরা রফতানি লক্ষণীয় মাত্রায় বেড়েছে। সর্বশেষ নভেম্বরেও মূল্যবান ধাতুটির রফতানি ছিল ঊর্ধ্বমুখী। মূলত দেশটির অর্থনীতি মহামারীর সংকট কাটিয়ে উঠতে শুরু করায় এমন প্রবৃদ্ধি দেখা দিয়েছে। তবে ধাতুটির রফতানি বৃদ্ধিতে প্রধান ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্র। ভারতের ইনস্টোর ম্যাগাজিন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি নভেল করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন রফতানিপ্রবাহে উদ্বেগ তৈরি করতে পারে। তবে এ প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে পারলে রফতানি রেকর্ড গড়া সম্ভব। এদিকে পরিশোধিত হীরা রফতানি বাড়লেও কমেছে স্বর্ণালংকার রফতানি। যদিও সব ধরনের মূল্যবান রত্ন ও অলংকার রফতানিতে প্রবৃদ্ধি এসেছে।

তথ্য বলছে, চলতি বছরের এপ্রিল-নভেম্বর পর্যন্ত আট মাসে ভারত ১ হাজার ৬২০ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ডলারের পরিশোধিত হীরা রফতানি করে। ২০১৯ সালের একই সময়ের তুলনায় রফতানি ২১ দশমিক ৬ শতাংশ বেড়েছে। এ সময় দেশটি থেকে সবচেয়ে বেশি হীরা কিনেছে যুক্তরাষ্ট্র।

এদিকে সর্বশেষ নভেম্বরে দেশটি ১৩০ কোটি ২৭ লাখ ৮০ হাজার ডলারের পরিশোধিত হীরা রফতানি করে। ২০১৯ সালের একই মাসের তুলনায় রফতানি ১১ দশমিক ৪২ শতাংশ বেড়েছে। ২০২০ সালে কভিড-১৯ জনিত সংকটের কারণে ধাতুটিতে রফতানিতে স্থবিরতা নেমে আসে। তাই ওই সময়ের রফতানির পরিমাণ উল্লেখ করা হয়নি।

 

সম্পর্কিত খবর