শিরোনাম
icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার
down of head

উবার চালাচ্ছেন আফগান অর্থমন্ত্রী

তালেবানের হাতে পতনের আগে আফগানিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ ঘানির বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার থেকে ১৬৯ মিলিয়ন নিয়ে পালানোর অভিযোগ রয়েছে। অথচ তার সরকারে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করা খালিদ পায়েন্দা এখন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে উবার চালাচ্ছেন। খবর দ্য গার্ডিয়ানের।

২০২০ সালের শেষ দিকে কাবুলের একটি হাসপাতালে করোনায় মায়ের মৃত্যুর পর পায়েন্দা আফগানিস্তানের অর্থমন্ত্রী হন। ওয়াশিংটন পোস্টকে তিনি বলেছেন, তা (মন্ত্রী) না হলেই ভালো হতো।

তার কথায়, ‘আমি অনেক নোংরামি দেখেছি এবং আমরা ব্যর্থ হয়েছি। এই ব্যর্থতার অংশ ছিলাম আমি। যখন মানুষের দুর্দশা দেখেন এবং সেজন্য নিজেকে দায়ী মনে হয়- তখন তা নিজের জন্য খুব কঠিন।’

তালেবান আফগানিস্তান দখলের এক সপ্তাহ আগে অর্থমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেন পায়েন্দা। ঘানির সঙ্গে সম্পর্কের অবনতি হলে তিনি এ পদক্ষেপ নেন। তার ভয় ছিল, প্রেসিডেন্ট হয়তো তাকে গ্রেপ্তার করতে পারেন। তখনই তিনি যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে চলে যান।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টকে পায়েন্দা বলেন, আগামী দুই দিনে আমি যদি ৫০ ট্রিপ সম্পূর্ণ করতে পারি তাহলে ৯৫ ডলার বোনাস পাব।

৪০ বছর বয়সী পায়েন্দা একসময় যুক্তরাষ্ট্র সমর্থিত ৬০০ কোটি ডলারের বাজেট তদারকি করেছেন। অথচ এ সপ্তাহে তিনি ছয় ঘণ্টা কাজ করে ১৫০ ডলারের সামান্য বেশি আয় করেছেন।

তিনি বলেছেন, ‘এই মুহূর্তে থাকার জন্য আমার কোনও জায়গা নেই। আমার এখানে থাকা উচিত না। এটি খুব শূন্য অনুভূতি।’

সম্পর্কিত খবর