শিরোনাম
icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি
down of head

উন্নয়ন দেখে বিরোধী দলের মাথা নষ্ট হয়ে গেছে : স্থানীয় সরকারমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘আজকের বিরোধী দলে যাঁরা আছেন, তাঁরা জ্বালাও পোড়াও ছাড়া কোনো দায়িত্ব পালন করেননি। আজকের উন্নয়ন দেখে তাঁদের মাথা নষ্ট হয়ে গেছে।’

ভোলার চরফ্যাশন উপজেলা ব্রজমোহন টাউন হলে উপজেলা পরিষদ ও পৌরসভা আয়োজিত সুধী সমাবেশে আজ শনিবার মন্ত্রী এসব কথা বলেন।

মো. তাজুল ইসলাম বলেন, ‘আমি বিশ্বাস করি, উন্নয়ন হলে মানুষ ভোট দেবে। অবিচার অত্যাচার বন্ধ হলে সমাজে ন্যায় বিচার কায়েম হলে, সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবহার হলে, দুর্বল যদি সবল কর্তৃক অত্যাচারিত না হয়—অবশ্যই জনগণ আপনাদের পাশে থাকবে।’

মন্ত্রী আরও বলেন, ‘আমি চরফ্যাশনের উন্নয়ন দেখে অবিভূত হয়েছি। যোগ্য বাবার যোগ্য সন্তান হিসেবে আপনাদের নেতা জ্যাকব অনেক উন্নয়ন করেছে।’

তাজুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, তখন ৫২ হাজার মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল। মানুষের মাঝে খাবার নিয়ে হাহাকার ছিল। এখন আর তা নেই।’

উন্নয়ন অব্যাহত রয়েছে উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, ‘উদ্বোধনের অপেক্ষায় পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, রূপপুর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসহ আরও অনেক কিছু।’

স্থানীয় সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের সভাপতিত্বের সুধী সমাবেশে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী, প্রধান প্রকৌশলী মোহাম্মদ মহসিন। এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক ইলাহী, পুলিশ সুপার মো. সাইফুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

সম্পর্কিত খবর