শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

উত্তর কোরিয়ায় ‘সবচেয়ে বড় জরুরি ঘটনা’, দেশজুড়ে কঠোর লকডাউন

প্রথম বারের মতো সরকারিভাবে কোভিড-১৯ সংক্রমণের কথা নিশ্চিত করেছে উত্তর কোরিয়া। আজ বৃহস্পতিবার সংক্রমণের কথা জানানোর পাশাপাশি দেশজুড়ে লকডাউনের নির্দেশ দেওয়া হয়েছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, অতি সংক্রামক ওমিক্রনের একটি সাব-ভ্যারিয়্যান্ট পিয়ংইয়ং শহরে শনাক্ত হয়েছে। খবর বিবিসির।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ-এর খবরে বলা হয়েছে, ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে গত দুই বছরের বেশি নিরাপদে রাখার পর উত্তর কোরিয়ার জরুরি ‘কোয়ারেন্টিন ফ্রন্টে’ ফাটল দেখা দিয়েছে। এতে দেশের ‘সবচেয়ে বড় জরুরি ঘটনা’ ঘটে গেছে।

খবরে আরও বলা হয়েছে, পিয়ংইয়ংয়ের মানুষ ওমিক্রন ভ্যারিয়েন্টের সংস্পর্শে এসেছে। তবে, আক্রান্তের সংখ্যা কিংবা সংক্রমণের সম্ভাব্য উৎস নিয়ে বিস্তারিত জানানো হয়নি। বলা হয়েছে, আক্রান্তদের নমুনা গত ৮ মে সংগ্রহ করা হয়।

উত্তর কোরিয়ার প্রথম করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলার উপায় নিয়ে দেশেটির নেতা কিম জং উন ক্ষমতাসীন ওয়ার্কাস পার্টির বৈঠকে আলোচনা করেছেন। সব শহর ও এলাকায় কঠোর লকডাউন বাস্তবায়নের নির্দেশ দেন তিনি। এ ছাড়া সংরক্ষিত জরুরি মেডিকেল সরবরাহ বাড়ানোর প্রতিশ্রুতি দেন কিম জং উন।

বিশ্বজুড়ে মহামারির দীর্ঘ সময়ে উত্তর কোরিয়া কখনও এক জনও করোনাভাইরাসে আক্রান্তের কথা স্বীকার করেনি। তবে, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এ নিয়ে সন্দেহ পোষণ করেন। বিশেষ করে প্রতিবেশী দক্ষিণ কোরিয়া ও চীনে ব্যাপকভাবে অতিসংক্রামক ওমিক্রন ভ্যারিয়্যান্ট ছড়িয়ে পড়ার সময়েও উত্তর কোরিয়ায় এক জনও আক্রান্ত না হওয়ায় সে সন্দেহ গাঢ় হয়।

সম্পর্কিত খবর