শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

ঈদ স্পেশাল চালু করছে বিআরটিসি

ঈদুল আজহায় স্পেশাল সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন— বিআরটিসি। সোমবার (৪ জুলাই) থেকেই ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু হবে বলে জানিয়েছে বিআরটিসি।

সড়ক পরিবহন মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ জুলাই থেকে বিআরটিসি’র সংশ্লিষ্ট ডিপো হতে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। ১২ জুলাই পর্যন্ত এ সার্ভিসের বাস চলবে। ঢাকাস্থ মতিঝিল, জোয়ার সাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী, গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো (চাষাড়া) থেকে বিভিন্ন রুটে (ঢাকা হতে) অগ্রিম টিকেট বিক্রির ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্পেশাল সার্ভিসের রুট

মতিঝিল বাস ডিপোর নিয়ন্ত্রণে— ঢাকা-খুলনা, দাউদকান্দি, দিনাজপুর, রংপুর ও নেত্রকোনা রুটের টিকিট।

কল্যাণপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে— রংপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, কুষ্টিয়া, রাজশাহী, নওগাঁ, নেত্রকোনা, রানিশংকৈল, ঠাকুরগাঁও, দিনাজপুর রুটের টিকিট।

গাবতলী ডিপোর নিয়ন্ত্রণে— ঢাকা-আরিচা, রংপুর, দিনাজপুর, আরিচা ও পাটুরিয়া, যশোর রুটে।

জোয়ার সাহারা ডিপোর নিয়ন্ত্রণে— ঢাকা-পয়সারহাট, বিশ্বরোড-পাঁচদোনা, রংপুর, নওগাঁ, জয়পুরহাট, টাঙ্গাইল, ময়মনসিংহ ও বগুড়া রুট।

মিরপুর ডিপোর নিয়ন্ত্রণে— ঢাকা-বরিশাল, রংপুর, কুষ্টিয়া, বগুড়া, কুড়িগ্রাম, দিনাজপুর, ময়মনসিংহ ও নওগাঁ রুট।

মোহাম্মদপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে— ঢাকা-শরিয়তপুর, ফরিদপুর, রংপুর, দিনাজপুর, বগুড়া ও নওগাঁ রুট।

গাজীপুর ডিপোর নিয়ন্ত্রণে— বিশ্বরোড-পাঁচদোনা, টাঙ্গাইল, নেত্রকোনা, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও ও কুড়িগ্রাম রুট। যাত্রাবাড়ী ডিপোর নিয়ন্ত্রণে— ঢাকা-রংপুর, শরিয়তপুর রুট।

নারায়ণগঞ্জ বাস ডিপোর নিয়ন্ত্রণে— ঢাকা-গোসাইরহাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, নওগাঁ, বগুড়া, গাইবান্ধা ও পাবনা রুট।

কুমিল্লা বাস ডিপোর নিয়ন্ত্রণে— ঢাকা-রংপুর রুট এবং নরসিংদী বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে নরসিংদী-মাদারীপুর, চরমুগুরিয়া, রংপুর রুটের টিকেট।

বিআরটিসি জানিয়েছে, ৪ জুলাই থেকে ৬০টি বাস ওই ডিপোগুলোতে স্ট্যান্ডবাই থাকবে। সায়েদাবাদ বাস টার্মিনাল, মিরপুর ১২ নম্বরসহ মিরপুর বাস ডিপো, কল্যাণপুর বাস ডিপোর সামনে, নবীনগর, মতিঝিল বাস ডিপোর সামনে, মহাখালী বাস টার্মিনাল, জোয়ারসাহারা বাস ডিপো, মোহাম্মদপুর বাস ডিপো, গাজীপুর চৌরাস্তা, হেমায়েতপুর বাস স্ট্যান্ড এবং চন্দ্রা বাস স্ট্যান্ড।

পরামর্শের জন্য যোগাযোগ

মতিঝিল বাস ডিপো (ম্যানেজার, অপারেশনস) ০১৭১১-৩৯১৫১৪, কল্যাণপুর ০১৭১১-৪৩৫২১৩, গাবতলী ০১৭৮৪-৫২০৯০০, জোয়ারসাহারা ০১৭১১-৭০৮০৮৯, মিরপুর ০১৭১৭-৭৬৩৮২০, মোহাম্মদপুর ০১৭১২-৩৮২১৪৪, গাজীপুর ০১৭৫৮-৮৮০০১১, যাত্রাবাড়ী ০১৯১৩-৭৪১২৩৪, নারায়ণগঞ্জ ০১৭১৫-৬৫২৬৮৩, কুমিল্লা ০১৭১৬-৬৮৪১৪৪, নরসিংদী ০১৫৫৩-৩৪৯৫৬৭

সম্পর্কিত খবর