শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

ঈদে ১০০ সিনেমা হলে শাকিব-বুবলীর ‘বিদ্রোহী’

এবার ঈদে শতাধিক সিনেমা হলে মুক্তি পাচ্ছে ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান ও নায়িকা শবনম বুবলীর নতুন সিনেমা ‘বিদ্রোহী’। ছবিটি মুক্তির বাকি আর তিনদিন, তার আগেই জানা গেল চূড়ান্ত হল তালিকা।

প্রযোজক সেলিম খান গণমাধ্যমকে বলেন, ‘শাকিব খানের এই ছবিটি করোনা না এলে আগেই মুক্তি পেত। যেহেতু সিনেমা হল বন্ধ ছিল তাই বড় আয়োজনে মুক্তি দিতে পারেনি শাপলা মিডিয়া। অনেকগুলো বন্ধ হল বিদ্রোহী ছবির মাধ্যমে আবার খুলছে। আমরা তালিকা করেছি ১০০টি হলের। যেহেতু মুক্তির এখনো তিনদিন বাকি ধারণা করছি হল সংখ্যা ১১০-এ পৌঁছতে পারে।’

তিনি আরও বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবার্ষিকীতে ‘বিদ্রোহী’ উৎসর্গকৃত ছবি। দর্শক ঈদে অ্যাকশন রোমান্টিক বিনোদনে ভরপুর যেমন ছবি দেখতে চায়, বিদ্রোহী তেমনই একটা ছবি। তাছাড়া এটি শাকিব খানের ছবি। আমার প্রত্যাশা শাকিব যদি প্রচারণায় সম্পৃক্ত হন ঈদের সেরা ছবি হবে বিদ্রোহী।’
বিদ্রোহী ছবিতে শাকিব-বুবলী ছাড়া আরও অভিনয় করেছেন প্রয়াত সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা সানু, ডন, সাবেরী আলম, মৃদুলা। উল্লেখ্য, এই ছবিটি বাদেও ঈদে আরো একটি ছবি মুক্তি পাচ্ছে শাকিব খানের। এস এ হক অলিক পরিচালিত ‘গলুই’ শিরোনামের এই অনুদানের ছবিতে শাকিবের নায়িকা পূজা চেরি।

 

সম্পর্কিত খবর