শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ঈদের তৃতীয় সপ্তাহে বড় চমক দিল আদর-পূজাদের ‘লিপস্টিক’

ঈদে মুক্তি পাওয়া ১১ সিনেমার একটি ‘লিপস্টিক’। আদর আজাদ ও পূজা চেরি অভিনীত সিনেমাটি নিয়ে প্রত্যাশা ছিলে অনেক। ছবির টিম আশা করেছিল শাকিব খানের ‘রাজকুমার’র পর দ্বিতীয় সর্বোচ্চ হল তারা পাবে এই লিপস্টিক। কিন্তু না, আশার গুড়েবালি! ছবিটি মাত্র ৭টি হল পেয়েছিল। এটাকে ‘ষড়যন্ত্র’ বলেও অভিযোগ করেছিলেন ছবির সংশ্লিষ্টরা। তাদের মতে, ভালো গল্পের মানসম্মত সিনেমা হওয়া সত্ত্বেও ছবিটিকে হল-বঞ্চিত করা হয়েছে।

ঈদের তৃতীয় সপ্তাহে এসে সেই লিপস্টিকই হল সংখ্যায় চমকে দিল। শুক্রবারথেকে দেশজুড়ে ৩১টি সিনেমা হলে চলছে ‘লিপস্টিক’। যা প্রথম সপ্তাহের চেয়ে চার গুণেরও বেশি! সহজেই আঁচ করা যায়, হল মালিকেরা ছবিটির মধ্যে সম্ভাবনা দেখতে পাচ্ছেন। তবে সেই সম্ভাবনা বাস্তবে ইতিবাচক ফল বয়ে আনে কিনা, তা জানা যাবে সপ্তাহের শেষে।

সিনেমাটিকে পূজা চেরি তার ক্যারিয়ারের সেরা ছবি হিসেবে মন্তব্য করেছেন। আর আদর আজাদও বলেছেন এমন ছবি তার জন্যও সেরা। ক’দিন আগে ছবিটির প্রতি তার আত্মবিশ্বাসের কথাও জানিয়েছেন।

নায়কের ভাষ্য, ঈদের আগে বলেছিলাম, আমাদের ‘লিপস্টিক’ দ্বিতীয় সর্বোচ্চ হল পাবে। এটা বলেছিলাম আমাদের কনটেন্টের জোরে। একটু দেরিতে হলেও কথা কিন্তু সত্য। দর্শকের আগ্রহ, হল মালিকদের চাহিদা, সিনেমাটির ইতিবাচক আলোচনা এবং সাংবাদিক ভাই-বোনদের সহযোগিতায় ২৬ এপ্রিল থেকে ছবিটির হলসংখ্যা কয়েকগুণ বেড়ে যাচ্ছে। বলেছিলাম, আমাদের কনটেন্টের দম আছে। আসলেই আছে। যারা যারা এখনও দেখতে পারেননি, দেখার পর এটাই বলবেন, শিওর।”

বেশি হল পাওয়া মানে বেশি দর্শকদের সিনেমাটি দেখার সুযোগ তৈরি হওয়া- এমনটিই বললেন পূজা চেরি। পাশাপাশি দর্শকদের লিপস্টিক হলে গিয়ে দেখার আহ্বান করলেন এই নায়িকা।

‘লিপস্টিক’ ছবিটির পরিচালক কামরুজ্জামান রোমান। এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, চিকন আলীসহ আরও অনেকেই।

এন এস

সম্পর্কিত খবর