শিরোনাম
টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যুটেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরুআগাম শীতের সবজিতেও দামের উত্তাপডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বইআজ ৮১তম জাতিসংঘ দিবসবিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দামইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশরাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রীআজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদানডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯
down of head

ঈদগাহে গানের শ্যুটিং, প্রতিবাদে বিক্ষোভ

সিলেটের ঐতিহ্যবাহী শাহি ঈদগাহে সিনেমার গানের শ্যুটিং করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরী শাখা।

নগরীর তালতলা পয়েন্ট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। সবশেষে কোর্ট পয়েন্টে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শুক্রবার বাদ মাগরিব ছাত্র মজলিসের মহানগর সভাপতি মাহদী হাসান জামালের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি ইকরামুল হক জুনাইদ-এর পরিচালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন সিলেট মহানগর প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ ফরিদ উদ্দিন, বায়তুলমাল সম্পাদক মিজানুর রহমান, জামেয়া মাদানিয়া কাজির বাজার শাখা সভাপতি সানোয়ার হুসাইন, আজিজুল হক রাহ. জোন সভাপতি রাকিব আল হাসান, মাদানিয়া শাখা সেক্রেটারি মামুনুর রশীদ, উবায়দুর রহমান নাহিদ প্রমুখ।

প্রসঙ্গত,  বৃহস্পতিবার সিলেটের ঐতিহ্যবাহী শাহি ঈদগাহে সিনেমার গানের শ্যুটিং হয়েছে। ঈদগাহের মতো ধর্মীয় মূল্যবোধ-মূলক স্থানে এমন কর্মকাণ্ডে সিলেটের ধর্মপ্রাণ তৌহিদি জনতা ক্ষোভে ফুঁসছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তীব্র সমালোচনা করেছেন এমন কাজের। একই সঙ্গে জোর দাবি উঠেছে, ভবিষ্যতে যেন এমন কর্মকাণ্ড সিলেটের মাটিতে আর না হয়।

সম্পর্কিত খবর