শিরোনাম
গ্রীনভ্যালি এপার্টমেন্টের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিতবাসা ভাড়ার নামে ডেকে এনে বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টাসাইবার ঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, ভর্তি ১৫১২হামে আরও ২ মৃত্যু, হাসপাতালে ১,০৩২৫৯২ কোটি টাকায় দুই কূপ খনন, মিলবে বিপুল গ্যাসখোলা পোলাও চাল ১০০ টাকা, প্যাকেটের দাম দ্বিগুণমাছ-সবজিতে স্বস্তি, কমেনি মুরগি-ডিমের দামপথের খাবার বিক্রিতেও নিবন্ধন বাধ্যতামূলকসাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণাপুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ কমছে, বাড়ছে অস্থিরতাকমল সোনার দামফাঁকা ঢাকা, সড়কে নেই যানজটগ্যাস-বিদ্যুৎ সংকটে চাপে পোশাক খাতজয়ার রূপে রোদ-গোলাপির ছোঁয়া
down of head

ই-কমার্স প্রতিষ্ঠানের ৭ জন গ্রেফতার

অনলাইন টিকেটিং এজেন্সি টুয়োন্টিফোর টিকেট ডটকমের ডিরেক্টর মিজানুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এছাড়া, গ্রাহকদের কাছ থেকে আড়াই কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান থলেডটকম ও উইকুমডটকম – এর ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

আজ সোমবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান অতিরিক্ত ডিআইজি কামরুল আহসান। প্রতারণার শিকার মো. খায়রুল আলম মীর নামে এক যুবক বাদী হয়ে মামলা করলে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উইকম ও থলেডটকমের হেড অব অপারেশন্স মো. নজরুল ইসলাম, একাউন্ট কর্মকর্তা সোহেল হোসেন, ডিজিটাল কমিউনিকেশন্স কর্মকর্তা মো. তারেক মাহমুদ অনিক, সেলস এক্সিকিউটিভ কর্মকর্তা সাজ্জাত হোসেন, কলসেন্টার এক্সিকিউটিভ কর্মকর্তা মুন্না পারভেজ এবং সুপারভাইজার মো. মাসুম হোসেন।

এছাড়া, বিমানের টিকিট বিক্রির নামে গ্রাহকের কাছে ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনলাইন টিকেটিং এজেন্সি টুয়োন্টিফোর টিকেট ডটকমের ডিরেক্টর মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়েছে বলেন জানান অতিরিক্ত ডিআইজি।

তিনি বলেন, কম মূল্যে ইলেকট্রনিকস পণ্যসামগ্রী বিক্রির নামে এ প্রতারণা করে আসছিল প্রতিষ্ঠানগুলো। এছাড়া, ই-কমাসের নামে সন্দেহজনক লেনদেন করছে এমন ৬০টি প্রতিষ্ঠানের তালিকা সিআইডির কাছে আছে, যার মধ্যে ৩০-৩২টি প্রতিষ্ঠানকে মনিটরিং করা হচ্ছে।

কামরুল আহসান জানান, রিং আইডির সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, প্রতিষ্ঠানটির বিদেশে অর্থপাচারের বিষয়টি তদন্ত করা হচ্ছে। গ্রাহকদের টাকা যাতে লোপাট না হয় সে জন্য প্রতারণায় জড়িত ই-কমার্স প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট ও পেমেন্ট গেটওয়ে সঙ্গে সঙ্গেই জব্দ করা হচ্ছে।

তিনি জানান, এখন পযন্ত রিং আইডির মূল অ্যাকাউন্টের ২০০ কোটি টাকা ফ্রিজ করা হয়েছে। প্রতিমাসে প্রতিষ্ঠানটিতে গ্রাহকের কাছে থেকে ১০০ কোটি লেনদেন হতে। শুধু গত সেপ্টেম্বর মাসে গ্রাহকের ২০০ কোটি টাকা রিং আইডির অ্যাকাউন্টে যায়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রধানমন্ত্রীর কার্যালয় ও সেনাবাহিনীর বিভিন্ন পদে চাকরি দেওয়ার কথা বলে এক কোটি টাকার বেশি হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

 

সম্পর্কিত খবর