ইস্টল্যান্ডের আয় বেড়েছে
চলতি ২০২২ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রিমিয়াম আয় বেড়েছে। এক বছরের ব্যবধানে কোম্পানিটির প্রিমিয়াম আয় বেড়েছে প্রায় ২৩ শতাংশ। কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।


