ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য ২০২১ সালে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড সুপারিশ করেছে। ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভার অনুমোদন সাপেক্ষে এ ডিভিডেন্ড প্রদান করা হবে। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসানের সভাপতিত্বে সম্প্রতি ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ভাইস চেয়ারম্যান ইউসিফ আব্দুল্লাহ আল-রাজী ও মো. সাহাবুদ্দিন, আইডিবির প্রতিনিধি ড. আরিফ সুলেমানসহ অন্য পরিচালকরা, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুহাম্মদ মুনিরুল মওলা এবং উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও কোম্পানি সেক্রেটারি জেকিউএম হাবিবুল্লাহ উপস্থিত ছিলেন। আগামী ২১ জুন (মঙ্গলবার) ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। ব্যাংকের ডিভিডেন্ডের রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ মে। এছাড়া সভায় অন্যান্য আলোচ্যসূচির সঙ্গে ৩১ মার্চ শেষ হওয়া ২০২২ সালের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন করা হয়।



