ইসলামী ইন্স্যুরেন্সের সিইও এম এ খালেক মিয়াকে ফুলের শুভেচ্ছা
ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আব্দুল খালেক মিয়াকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে অর্থবাংলা। ইসলামী ইন্স্যুরেন্স এর প্রধান কার্যালয়ে অর্থবাংলার সিনিয়র রির্পোটার রাহাত খান ও রিপোর্টার শেখ এমডি খোবাইব মঙ্গলবার দুপুরে আব্দুল খালেক মিয়ার হাতে ফুলের তোড়া উপহার তুলে দেন। এসময় ইসলামী ইন্স্যুরেন্সের এএমডি এন্ড সিএফও মঈনুল আহসান চৌধুরী, কোম্পানী সেক্রেটারী চৌধুরী এহসানুল হক ও শেয়ার বিভাগের প্রধান লুৎফুর হক উপস্থিত ছিলেন।
মো. আবদুল খালেক মিয়া ২০০১ সালে এভিপি হিসেবে সোনার বাংলা ইন্স্যুরেন্সে যোগদান করেন। ২০০৫ সালে তিনি কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পান। ২০০৭ থেকে ২০০৮ সালে তিনি কোম্পানিতে চলতি দায়িত্বে মুখ্য নির্বাহী পদে ছিলেন। ২০১৫ সালে তিনি কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পান। ২০২০ সালের ১২ জুলাই সোনার বাংলা ইন্স্যুরেন্স থেকে পদত্যাগ করেন এম এ খালেক। বর্ণাঢ্য ক্যারিয়ারে এই অভিজ্ঞ বীমা ব্যক্তিত্ব জনতা ইন্স্যুরেন্স ও ইসলামী ইন্স্যুরেন্সে এ কর্মরত ছিলেন।


