শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

ইসরায়েলি হামলায় আরও ১৮ ফিলিস্তিনি নিহত, ঘরছাড়া ৪০০০

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় বুধবার (৪ সেপ্টেম্বর) আরও ১৮ জন নিহত হয়েছেন। এ নিয়ে গত ৭ অক্টোবরের পর থেকে অন্তত ৪০ হাজার ৮৬১ ফিলিস্তিনিকে হত্যা করলো দখলদাররা। এই ১১ মাসে তাদের হামলায় আহত হয়েছেন আরও ৯৪ হাজারের বেশি মানুষ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, টানা দ্বিতীয় সপ্তাহে জেনিনে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সেখানকার অন্তত চার হাজার বাসিন্দাকে জোরপূর্বক ঘরছাড়া করেছে দখলদাররা।

বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, বুধবার রাতে জেনিন শরণার্থী শিবিরে অতিরিক্ত সৈন্যবাহিনী নিয়ে অভিযান চালায় ইসরায়েল।

এসময় সৈন্যরা শহরের আল-জাবারিয়ত পাড়ায় ফিলিস্তিনি পরিবারগুলোকে অস্ত্রের মুখে জোরপূর্বক ঘরছাড়া করে এবং শরণার্থী শিবিরের একটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

এছাড়া, জেনিনের উত্তরে নাজারেথ স্ট্রিটে বুলডোজার চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

অধিকৃত পশ্চিম তীরের উত্তরাংশে ইসরায়েলি সামরিক অভিযানের একটি অংশ হলো জেনিন অবরোধ। তাদের এই অভিযানে কমপক্ষে ৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আল-জাজিরা আরও জানিয়েছে, মধ্য গাজার আল-আকসা শহীদ হাসপাতালের কাছে তাঁবুতে বাস্তুচ্যুত লোকদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী এবং শিশু রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা ওয়াফা।

হামলা হয়েছে ‘মানবিক অঞ্চল’ ঘোষিত আল-মাওয়াসি এলাকায়ও। এতে অন্তত একজন নিহত এবং ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এন এস

সম্পর্কিত খবর