শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ইমিগ্রেশন পোস্ট না থাকায় ঘুরতে হয় ১৪০ কিলোমিটার

সিলেটের পর্যটন এলাকা সাদাপাথরের বিশাল স্পট ঘেঁষেই ভোলাগঞ্জ শুল্ক স্টেশন থাকলেও সেখানে ইমিগ্রেশন পোস্ট না থাকায় ব্যবসায়ীরা তাদের কাজে ঐ পথে সীমান্ত অতিক্রম করতে পারেন না। ব্যবসায়ীদের ভিন্ন রুটে ১৪০ কিলোমিটার পথ ঘুরতে হয়।

ভোলাগঞ্জ স্টেশন দিয়েই প্রতিদিন বিশেষ করে ভারত থেকে কোটি কোটি টাকার পাথর ও চুনাপথর আসছে। কিন্তু ইমিগ্রেশন-ব্যবস্থা চালু না থাকায় মাত্র ১০-১৫ হাত দূরে মেঘালয় সীমান্ত পার হতে ব্যবসায়ীদের সিলেট-জৈন্তা হয়ে তামাবিল ইমিগ্রেশন দিয়ে সীমান্ত পার হতে হয়। অথচ সিলেট শহরের অল্প দূরেই চেরাপুঞ্জি। তারপর শিলং ও গৌহাটি। কিন্তু সেখানে যেতে খরচ, সময়ের অপচয় হয় খুব বেশি। তাই ভোলাগঞ্জ শুল্ক স্টেশন এলাকায় একটি ইমিগ্রেশন স্টেশন চালুর প্রয়োজনীয়তা বেশ আগেই অনুভূত হয়ে আসছে সংশ্লিষ্ট মহলে।

তবে আশার কথা জানালেন সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম। তিনি ইত্তেফাককে জানান, ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ইমিগ্রেশন চেকপোস্টের সুবিধা-অসুবিধা পর্যালোচনা করে প্রতিবেদন পাঠানোও হয়েছে। বর্তমানে প্রতিবেদনটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছে বলে জানান তিনি।

জেলা প্রশাসক বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখন ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, এখানে ইমিগ্রেশন চালু হলে ব্যবসায়ীদের পাশাপাশি পর্যটকেরাও সুবিধা পাবেন। এতে ভোলাগঞ্জের চেহারাই বদলে যাবে।

জেলা প্রশাসক বলেন, এখানে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু হাইটেক পার্ক। এজন্য এই উপজেলায় মানুষের আনাগোনা বাড়ছে। বাড়ছে মানুষের কর্মসংস্থানও। সেই কর্মসংস্থানের পরিধি বাড়াতে সাদাপাথর পর্যটনকেন্দ্র ঘিরেও পরিকল্পনা চলছে। সাদাপাথর আর পাহাড়ি মনোলোভা দৃশ্য অবলোকনে প্রতিদিনই বিপুলসংখ্যক পর্যটকের আনাগোনা থাকে সীমান্তের এই উপজেলায়।

ইতিমধ্যে সাদাপাথর পর্যটন স্পটে ওয়াস ব্লক তৈরি হয়েছে, যা পর্যটকেরা ব্যবহার করছেন। বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়িত হলে পর্যটকেরা উপভোগ করতে পারবেন নানা সুযোগ-সুবিধা। সাদাপাথর দেখে চেরাপুঞ্জি ও শিলং পরিদর্শন অনেক সহজ হবে। সূত্রমতে, জেলা প্রশাসক দেশের ব্যবসায়ী ও পর্যটক খাতের সম্ভাবনাময় বিষয় তুলে ধরে ভোলাগঞ্জ স্টেশনে ইমিগ্রেশন চেকপোস্ট পুনরায় চালু করার জন্য কী কী সুবিধা-অসুবিধা হবে তা সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠিয়েছেন। সূত্র জানায়, চিঠিতে বিশেষভাবে তুলে ধরা হয় ব্যবসায়ীদের সুযোগ-সুবিধার বিষয়টি।

চিঠিতে জেলা প্রশাসক উল্লেখ করেন, ভোলাগঞ্জ ইমিগ্রেশন চেকপোস্টের ফলে সিলেট জেলার অন্যান্য (তামাবিল, শেওলা ও জকিগঞ্জ) চেকপোস্টের ওপর চাপ কিছুটা কমে আসবে। পাশাপাশি ভারতীয় পর্যটকেরা বাংলাদেশের পর্যটন এলাকা যেমন—ভোলাগঞ্জ সাদাপাথর, উত্মাছড়া, তোরংছড়া ও বিছনাকান্দি ভ্রমণ করতে আগ্রহী হবেন।

 

সম্পর্কিত খবর