ইফাদ অটোজের আয় ও মুনাফা সামান্য বেড়েছে

চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) আয় ও মুনাফা দুটোই সামান্য বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইফাদ অটোজ লিমিটেডের। আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় প্রকৌশল খাতের কোম্পানিটির আয় বেড়েছে আড়াই শতাংশের মতো। আর কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে সাড়ে ৩ শতাংশ।

আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম নয় মাসে ইফাদ অটোজের আয় হয়েছে ৬৭৪ কোটি ২৫ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ৬৫৭ কোটি ৮১ লাখ টাকা। এ সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে প্রায় ৫৭ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা ছিল প্রায় ৫৫ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ২৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ১৭ পয়সা।

সম্পর্কিত খবর