শিরোনাম
icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার
down of head

ইন্দোনেশিয়ায় স্থানীয় বাজারে পাম অয়েল বিক্রির নীতিমালা জারি

এবার অভ্যন্তরীণ বাজারে পাম অয়েল বিক্রির বাধ্যবাধকতা জারি করল ইন্দোনেশিয়ার সরকার। সম্প্রতি দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এমন নির্দেশনা জারি করে। এতে উৎপাদিত পাম অয়েলের একটি নির্দিষ্ট অংশ অভ্যন্তরীণ বাজারে বিক্রয় করতে হবে। এক্ষেত্রে প্রতি কেজি অপরিশোধিত পাম অয়েলের দাম নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৯ হাজার ৩০০ রুপিয়াহ (৬৫ সেন্ট) এবং প্রতি কেজি ওলিনের দাম নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ৩০০ রুপিয়াহ (৭১ সেন্ট)। খবর রয়টার্স।

ইন্দোনেশিয়ার বাণিজ্যমন্ত্রী মোহাম্মাদ লুিফ বলেন, ডোমেস্টিক মার্কেট অবলিগেশন (ডিএমও) অনুযায়ী রান্নায় ব্যবহূত সব ধরনের তেল রফতানিকারকরা তাদের রফতানি পরিকল্পনার ২০ শতাংশ পণ্য স্থানীয় বাজারে বিক্রয় করতে বাধ্য থাকবেন।

এদিকে মালয়েশিয়ান পাম অয়েলের ভবিষ্যৎ বাজার আদর্শ এফসিপিওসি৩-এর দাম চলতি সপ্তাহে যেকোনো সময়ের সর্বোচ্চ পরিমাণ স্পর্শ করেছে। রফতানি নিয়ন্ত্রণে বিশ্বের শীর্ষ পাম অয়েল উৎপাদনকারী ও রফতানিকারক দেশ ইন্দোনেশিয়ার ডিএমও নীতিমালা এ মূল্যবৃদ্ধিতে প্রভাবক হিসেবে ভূমিকা রেখেছে।

ইন্দোনেশিয়ার বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ইন্দ্রাসুরি বিষ্ণু বর্ধন বলেন, আমরা নিশ্চিত করতে চাই, অভ্যন্তরীণ বাজারে প্রয়োজনীয় কাঁচামাল পর্যাপ্ত পরিমাণে রয়েছে। দ্রব্যমূল্যের উচ্চদামের মধ্যে উৎপাদকরা সাধারণত রফতানি পছন্দ করেন। ফলে স্থানীয় বাজারে সংকট দেখা দেয়ার আশঙ্কা থাকে।

সম্পর্কিত খবর