শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ইন্টারনেটে অন্য ব্যাংকে টাকা পাঠাতে খরচ সর্বোচ্চ ১০ টাকা

এক ব্যাংকের গ্রাহকের আরেক ব্যাংকে ইলেকট্রনিক লেনদেনের চার্জ নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এক ব্যাংক থেকে আরেক ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং তহবিল স্থানান্তরে গ্রাহক থেকে সর্বোচ্চ ১০ টাকা আদায় করা যাবে। বাংলা কিউআরে মার্চেন্ট থেকে মোট লেনদেনের শূন্য দশমিক ৭ শতাংশ চার্জ কাটা যাবে। এর মধ্যে শূন্য দশমিক ৪ শতাংশ বিনিময় চার্জ বাবদ কার্ড ইস্যুকারী ব্যাংককে দিতে হবে। কার্ডের মাধ্যমে সরকারি পরিষেবার মূল্য পরিশোধে বাংলাদেশে ইস্যুকৃত কার্ডের জন্য ২৫ হাজার টাকা পর্যন্ত পরিশোধে গ্রাহক থেকে লেনদেনপ্রতি সর্বোচ্চ ২০ টাকা আদায় করবে। ২৫ হাজার টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে সংশ্নিষ্ট ব্যাংকগুলো প্রচলিত ফি দেবে। সোমবার একটি সার্কুলার জারি করে ব্যাংকগুলোতে এ নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতদিন শুধু আন্তঃব্যাংক এটিএম থেকে নগদ উত্তোলন, স্থিতি অনুসন্ধান ও মিনি স্টেটমেন্টের চার্জ নির্ধারিত ছিল। এগুলো অপরিবর্তিত রেখে আন্তঃব্যাংক পস, ইন্টারনেট ব্যাংকিং, বাংলা কিউআর ও সরকারি চালানের চার্জের পরিমাণ ঠিক করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ন্যাশনাল পেমেন্ট সুইচের আওতায় এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের এটিএম ব্যবহার করে টাকা উত্তোলন করলে বর্তমানের মতোই সর্বোচ্চ ১৫ টাকা চার্জ নেওয়া যাবে। আর পাঁচ টাকা দেবে কার্ড ইস্যুকারী ব্যাংক। এ ছাড়া স্থিতি অনুসন্ধান ও খুদে বিবরণীর জন্য বর্তমানের মতোই গ্রাহকের কাছ থেকে পাঁচ টাকা ফি নেওয়া যাবে। পাশাপাশি এটিএম থেকে তহবিল স্থানান্তরে কার্ড ইস্যুকারী ব্যাংক থেকে সর্বোচ্চ ১০ টাকা এবং অন্য ব্যাংকের এটিএমে জমার জন্য ২০ টাকা ফি নেওয়া যাবে।

পয়েন্ট অব সেলস বা পস ব্যবহার করে নগদ অর্থ উত্তোলনে প্রতি লেনদেনে গ্রাহকের কাছ থেকে সর্বোচ্চ ২০ টাকা চার্জ নেওয়া যাবে। এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের পয়েন্ট অব সেলসে কেনাকাটার বিল পরিশোধ করলে ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে মোট লেনদেনের ন্যূনতম ১ দশমিক ৬০ শতাংশ ডিসকাউন্ট বাবদ আদায় করবে। এর মধ্যে ১ দশমিক ১ শতাংশ বিনিময় ফি হিসেবে কার্ড ইস্যুকারী ব্যাংককে দেবে।

সম্পর্কিত খবর