শিরোনাম
icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার
down of head

আড়াই লাখ টন চাল আমদানির সুযোগ পাচ্ছে ১২৫ প্রতিষ্ঠান

বেসরকারি পর্যায়ে ১২৫ প্রতিষ্ঠানকে দুই লাখ ৪৬ হাজার টন নন-বাসমতি সিদ্ধ ও আতপ চাল আমদানির জন্য অনুমতি দেওয়া হচ্ছে। এরমধ্যে নন-বাসমতি সিদ্ধ চাল দুই লাখ ৪ হাজার টন এবং ৪২ হাজার টন আতপ চাল।

সোমবার (৪ জুলাই) খাদ্য মন্ত্রণালয়ের বৈদেশিক সংগ্রহ শাখা বিভাগের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়, নিন্মোক্ত ব্যক্তি-প্রতিষ্ঠান বরাবরে ছকে উল্লেখিত পরিমাণ নন-বাসমতি সিদ্ধ ও আতপ চাল শর্ত সাপেক্ষে আমদানির অনুমতি প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

শর্তগুলো হলো-

> আগামী ২৫ জুলাইয়ের মধ্যে বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানকে এলসি খুলতে হবে এবং এ সংক্রান্ত তথ্য (বিল অব এন্ট্রিসহ) খাদ্য মন্ত্রণালয়কে তাৎক্ষণিকভাবে ই-মেইলে (sasep@mofood.gov.bd) অবহিত করতে হবে।

> বরাদ্দপ্রাপ্ত আমদানিকারকদের আগামী ১৭ আগস্টের মধ্যে সমুদয় চাল বাংলাদেশে বাজারজাত করতে হবে।

> আমদানিকৃত চালের পরিমাণ, গুদামজাত ও বাজারজাতকরণের তথ্য সংশ্লিষ্ট জেলা খাদ্য নিয়ন্ত্রককে অবহিত করতে হবে।

> বরাদ্দের অতিরিক্ত আইপি (ইম্পোর্ট পারমিট) ইস্যু-জারি করা যাবে না।

> আমদনিকৃত চাল সত্ত্বাধিকারী প্রতিষ্ঠানের নামে পুনঃপ্যাকেটজাত করা যাবে না।

> আমদানিকৃত বস্তায় চাল বিক্রয় করতে হবে।

> নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংকে এলসি খুলতে ব্যর্থ হলে এ বরাদ্ধ আদেশ বাতিল বলে গণ্য হবে।

বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর নাম দেখতে এখানে ক্লিক করুন।

সম্পর্কিত খবর