আস্থা লাইফের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত
আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন এবং পুরস্কার বিতরণী ২০২১’ অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের এমডি ব্রিগেডিয়ার জেনারেল আবুল মনসুর মো. আশরাফ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও, আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এমডি ও সিইও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কাজী শামসুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আস্থা লাইফ ইন্স্যুরেন্সে কর্মরত ব্যবসায়িক উন্নয়ন কর্মকর্তারা ওই অনুষ্ঠানে যোগদান করেন। অনুষ্ঠানটি আস্থা লাইফের সদস্যদের সক্রিয় অংশগ্রহণ, ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্য প্রদান, পারস্পরিক মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়।



