আশিকুর রহমান রেয়ান ডটলাইনস গ্রুপের চিফ গ্রোথ অফিসার
প্রযুক্তিগত সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ডটলাইনস বাংলাদেশসহ ১৬টি দেশ থেকে ক্ষেত্রবিশেষে ২১টি গুরুত্বপূর্ণ সেক্টরে কাজ করছে। প্রতিষ্ঠানটির হেডকোয়ার্টার সিঙ্গাপুরে অবস্থিত। ডটলাইনস বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য সম্প্রতি আশিকুর রহমান রেয়ানকে চিফ গ্রোথ অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে।
এর আগে আশিকুর রহমান রেয়ান কাজ করেছেন বিপ্রপার্টি ডটকমের ডিরেক্টর কমার্শিয়াল, ওটিটি প্লাটফর্ম আইফ্লিক্সের কান্ট্রি হেড, গ্রামীণফোনের হেড অব ইনোভেশন, রকেট ইন্টারনেট এসইর সিইও, এরিকসনের কমিউনিকেশন কান্ট্রি হেড, কিউবির হেড অব ব্র্যান্ডস অ্যান্ড কমস এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর টিম লিডারের মতো গুরুত্বপূর্ণ পদে।



