শিরোনাম
icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি
down of head

আলু উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন আনবে ভ্যালেনসিয়া ও কার্টিজেনা

এসিআই সীড নেদারল্যান্ড থেকে আমদানি করে দেশের বিভিন্ন অঞ্চলে বিগত তিনবছর অভিযোজন পরীক্ষার মাধ্যমে সন্তোষজনক ফলাফলের ভিত্তিতে এসিআই আলু-৯ (কার্টিজেনা) এবং এসিআই-১০ (ভ্যালেনসিয়া) জাত হিসাবে ২০২০ সালে নিবন্ধনের মাধ্যমে চাষাবাদের জন্য অনুমোদিত হয়।

নতুন এই জাত দুটি ইতিমধ্যে জয়পুরহাট, রাজশাহী, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর এবং বগুড়া জেলার বিভিন্ন অঞ্চলের ডিলার, রিটেইলার ও কৃষকদের মাঝে আলোড়ন তুলেছে। ভ্যালেনসিয়া দেশে প্রচলিত সাদা স্কিন জাতের আলুর চেয়ে প্রায় ৩৮ ভাগ বেশি ফলনশীল, স্ক্যাব রোগ প্রতিরোধী, প্রক্রিয়াজাতকরণ শিল্পে ব্যবহার উপযোগী (ড্রাইমেটার-২১%), জাতটির ৭০% আলুর ওজন ৮০ গ্রামের উপর যা আলু রপ্তানিকারীদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করছে প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা। অপর দিকে কার্টিজেনা দেশে প্রচালিত লাল স্কিন জাতের আলুর চেয়ে প্রায় ৪০ ভাগের বেশী ফলন দিয়ে থাকে, স্ক্যাব রোগ রোগ প্রতিরোধ, ভর্তার আলু হিসাবে বিশেষভাবে ব্যবহার উপযোগী, জাতটির প্রোসেসিং লস মাত্র ১.০-১.৫%।

নতুন জাতের বীজআলু সারাদেশে আলুচাষীদের মাঝে ছড়িয়ে দিতে পারলে দেশে আলু উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসা যাবে। নতুন জাতের বীজ আলু ভ্যালেনসিয়া ও কার্টিজেনার মাঠ পরিদর্শন শেষে কর্মলাশায় উপস্থিত দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শতাধিক ডিলার, রিটেইলার ও কৃষকগণ তাদের সন্তোষ্টি প্রকাশ করেন এবং এসিআইকে ধন্যবাদ জানান এই ধরনের বীজআলুর জাত কৃষকদের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য। নতুন জাতগুলোর সাথে সাথে এসিআই প্রচলিত জাত ডায়মান্ট, এসটেরিক্স, গ্রানুলা, মিউসিকা, কার্ডিনাল, এসিআই লালপাকরি-১ এবং লালপাকরি-২ জাতের বীজআলু অত্যান্ত সুনামের সহিত বাজারজাত করে আসছে।

দিনব্যাপি বীজআলু উৎপাদন ও মাঠ পরিদর্শন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই সীডের বিজনেস ডিরেক্টর, সুধীর চন্দ্র নাথ, বিজনেস ম্যানেজার, মোহাম্মদ মিজানুর রহমান, জেনারেল ম্যানজোর, সেলস, একেএম শাহীনূর রহমান, পোর্টফোলিও ম্যানেজার, ডিজিএম, আলুবীজ উৎপাদনসহ প্রডাকশন টিমের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।

সম্পর্কিত খবর