শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

আলাওল সাহিত্য পুরস্কার প্রদান

 

ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার দ্বাদশ সম্মেলন ও আলাওল সাহিত্য পুরস্কার প্রদান করা হয়েছে।  শহরের অম্বিকা হলে পুরস্কারপ্রাপ্ত কবি-সাহিত্যিকদের হাতে এ পুরস্কার ও সম্মাননা তুলে দেন এলজিআরডি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

পুরস্কারপ্রাপ্তরা হলেন, কবি আলতাফ হোসেন, উপন্যাসিক ওয়াসি আহমেদ, প্রাবন্ধিক সুকুমার বিশ্বাস, কবি আসাদ চৌধুরী, ছোট গল্পকার রফিকুর রশীদ ও উপন্যাসিক হরিশংকর জলদাস। এদের মধ্যে কবি আলতাফ হোসেন, রফিকুর রশীদ ও হরিশংকর জলদাস উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করেন।

ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সভাপতি আবুল ফয়েজ শাহ্ নেওয়াজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় অন্যান্যের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন ডিসি অতুল সরকার, এসপি আলিমুজ্জামান, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চৌধুরী কুশল, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলসহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, শিল্প ও সাহিত্যাঙ্গনে ফরিদপুরের একটি দীর্ঘ ঐতিহ্য রয়েছে। অসংখ্য কীর্তিমান এই মাটিতে জন্মে বিশ্বকে আলোকিত করেছেন। ’৭১ এর মুক্তিযুদ্ধের সময়েও এখানে আন্তর্জাতিক শিল্পীরা এসে নাটক মঞ্চায়ন করেছেন।

১৯৭৫ সালে ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা মহাকবি আলাওলের নামে এই পুরস্কার প্রবর্তন করে। দীর্ঘ বিরতির পর শুক্রবার সংস্থার দ্বাদশ সাহিত্য সম্মেলন ও আলাওল পুরস্কার প্রদান অনুষ্ঠানের প্রথম ও দ্বিতীয় অধিবেশন উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী।

সম্পর্কিত খবর