শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

আরিয়ানের মাদক মামলার অন্যতম সাক্ষী আটক

 

বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের বিরুদ্ধে মাদক মামলা নিয়ে তোলপাড় গোটা বলিউড। এরইমধ্যে মামলার অন্যতম সাক্ষী কিরণ গোসাভিকে আটক করেছে পুলিশ। পুণের পুলিশ কমিশনার অমিতাভ গুপ্ত বলেছেন, ‘‘মুম্বাইয়ের প্রমোদতরীতে মাদক মামলায় এনসিবির অন্যতম সাক্ষী কিরণ গোসাভিকে আটক করা হয়েছে।’’

২০১৮ সালের একটি প্রতারণা মামলায় গোসাভির বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করে পুণে পুলিশ। তারপর থেকেই খোঁজ মিলছিল না গোসাভির। সম্প্রতি ‘নিখোঁজ’ গোসাভি জানিয়েছিলেন মহারাষ্ট্রে তিনি ‘আতঙ্কে’ রয়েছেন। উত্তরপ্রদেশে লখনৌতে আত্মসমর্পণের কথা বলেছিলেন তিনি। যদিও পরে গোসাভির সেই দাবি নাকচ করে পুলিশ। অবশেষে পুনে থেকে তাকে আটক করা হয়েছে।

মুম্বাইয়ের প্রমোদতরীতে এনসিবি যখন হানা দিয়েছিল তখন সেখানে গোসাভি উপস্থিত ছিলেন । পরে এনসিবির অফিসে আরিয়ান খানের সঙ্গে সেলফিও তোলেন তিনি।

রবিবার গোসাভির দেহরক্ষী হিসাবে দাবি করা এক ব্যক্তি ঘুষ সংক্রান্ত লেনদেনের অভিযোগ তুলেছিলেন তার বিরুদ্ধে। প্রভাকর সইল বলে ওই ব্যক্তি দাবি করেন, টেলিফোনে ২৫ কোটি টাকা ঘুষের বিষয়টি নিয়ে গোসাভিকে কথা বলতে শুনেছিলেন তিনি। সেই ২৫ কোটির মধ্যে আট কোটি টাকা এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়েকে দেওয়ার কথাও হয়েছিল। যদিও এই অভিযোগ অস্বীকার করেন গোসাভি। তিনি বলেন, ‘প্রথম বার এই বিষয়টি আমি শুনছি।’ ওয়াংখেড়েকেও তিনি ২ অক্টোবরের আগে চিনতেন না বলে দাবি করেছেন।

এদিকে এমন চাঞ্চল্যকর তথ্যের পর আরিয়ারের মাদক মামলার তদন্ত নিয়ে রহস্য আরও ঘনীভূত হয়েছে। প্রশ্ন উঠেছে এনসিবির তদন্ত কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের ভূমিকা নিয়েও।

সম্পর্কিত খবর