শিরোনাম
icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক icon ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon কমল জ্বালানি তেলের দাম icon এসএমই মেলায় কেনাকাটায় ১০% ক্যাশব্যাক icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন icon ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল icon দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা icon দ্বিতীয়বার গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ icon ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১ icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা icon নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু icon বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবার icon আবারও বাড়ল সোনার দাম icon বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম icon ভেস্তে গেল কপ ৩১ সম্মেলন, চুক্তি ছাড়াই শেষ icon বেস্ট ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা সভা icon সফটওয়্যার জটিলতায় বন্ধ সঞ্চয়পত্র বিক্রি
down of head

আরব আমিরাতকে হারিয়ে বাংলাদেশের জয়

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচেই জয়ের দেখা পেল বাংলাদেশ।

পারভেজ ইমনের দারুণ সেঞ্চুরিতে সংযুক্ত আরব আমিরাতকে ২৭ রানে হারিয়েছে লিটন দাসের দল।

১৯১ রানের পুঁজি গড়ে তোলার পরই বাংলাদেশের জয় অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল। কারণ টাইগার বোলারদের ফাঁকি দিয়ে ১৯২ রান করা এত সহজ হওয়ার কথা নয় আরব আমিরাতের ব্যাটারদের জন্য।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের করা ১৯১ রানের জবাব দিতে নেমে শুরুটা ভালো করেছিল আরব আমিরাত।
৩.৫ ওভার, তথা ২৩ বলেই গড়ে ফেলে ৪০ রানের জুটি।
উদ্বোধনী জুটিকে ভেঙে দেন হাসান মাহমুদ। ৯ বলে ৯ রান করে আউট হয়ে যান মোহাম্মদ জোহাইব। পরের ওভারেই আলিশান শরাফু মোস্তাফিজের বলে আউট হন মাত্র ১ রান করে।

তৃতীয় উইউকেট মোহাম্মদ ওয়াসিম ও রাহুল চোপড়া মিলে ৬২ রানের জুটি গড়ে ফেলেন। এ সময় তানজিম হাসান সাকিবের বলে আউট হন হাফ সেঞ্চুরি করা অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। ৩৯ বলে ৫৪ রান করেন তিনি।

এছাড়া রাহুল চোপড়া ২২ বলে করেন ৩৫ রান। আসিফ খানও ঝড় তোলার চেষ্টা করেন। ২১ বল খেলে ৪২ রান করে আউট হন তিনি।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৭ উইকটে হারিয়ে সংগ্রহ করে ১৯১ রান। ক্যারিয়ারের ১ম সেঞ্চুরি করেন পারভেজ হোসেন ইমন। ৫৪ বলে ১০০ রান করে আউট হন পারভেজ। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেন তাওহিদ হৃদয়।

সম্পর্কিত খবর