শিরোনাম
icon সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল icon এলএনজি চালু, বাড়ল গ্যাস সরবরাহ icon ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত icon ইতিহাস গড়ে হৃদয়ের ডাবল সেঞ্চুরি icon ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নারীরাও অপরিহার্য: শামা ওবায়েদ icon হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ icon প্রাথমিক শিক্ষায় ৩০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫ icon ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না: প্রধানমন্ত্রী icon সবজির বাজারে স্বস্তি, চড়া মাছ-মাংস icon ডিএসইর বাজার মূলধনে বড় পতন icon ব্যাডটাচের অভিযোগে আলোচনায় প্রভা icon ফলের দাম কিছুটা কমলেও স্বস্তি নেই ক্রেতাদের icon জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬
down of head

আমার স্ত্রীর প্রতি কেন এত নজর? বিজেপির মুখ্যমন্ত্রী

আসামে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার স্ত্রী রিণিকি ভুঁইয়া শর্মা ও তার পুত্র নন্দিলের নির্মাণ সংস্থার বিরুদ্ধে অবৈধভাবে ২৯ বিঘা সরকারি জমি দখলের অভিযোগ এনেছে একটি সমীক্ষা সংস্থা ও ভারতীয় কিছু সংবাদমাধ্যম। তা নিয়ে বিরোধী দলের বিধায়ক অখিল গগৈয়ের অভিযোগের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, ২০০৮ সাল থেকেই দেখছি, অখিল আমার স্ত্রীর পেছনে লেগে আছেন। রিণিকি জমি কিনলে, গাড়ি কিনলে, খাবার খেলে সবেতেই তার আপত্তি। সাংবাদিক সম্মেলন ডাকলে আমার বিরুদ্ধে কথা বলার সাহস নেই, রিণিকিকে নিয়েই আলোচনা করেন। আমার স্ত্রীর প্রতি কেন তার এত নজর জানি না। আসামে কি আর কেউ নেই? না আমার স্ত্রীকে খুব কুৎসিত দেখতে?’

হিমন্ত বলেন, মুখ্যমন্ত্রীর স্ত্রীকে নিয়ে আলোচনা করা ছাড়া যেন অখিল গগৈয়ের অন্য কোনও কাজ নেই। হিমন্তবিশ্ব শর্মা সাংঘাতিক জিনিস। আমার সামনে হিমালয় এলেও ভেঙে দিয়ে এগোব। আমি ওই সব বামপন্থী সংবাদমাধ্যমকে তোয়াক্কাই করি না। সাহস থাকলে স্ত্রী-পুত্রের নাম না টেনে আমার সঙ্গে লড়তে নামুক। খবর আনন্দবাজার পত্রিকার।

এ বিষয়ে অখিল গগৈয় বলেন, “হিমন্ত এত নিচে নেমে গিয়েছেন যে নিজের স্ত্রীকে রাজনীতির পাশা খেলায় পণ হিসেবে ব্যবহার করছেন। এই ঘটনা অসমের ইতিহাসে অশ্রুতপূর্ব ও দুর্ভাগ্যজনক। তিনি শুধু নিজের স্ত্রীর সম্মানহানিই করলেন না, সমগ্র নারীজাতির অপমান করলেন।

সম্পর্কিত খবর