down of head

আমদানির বিপরীতে অগ্রিম পরিশোধের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

বাণিজ্যিক লেনদেনকে আরো সহজ করতে পূর্ববর্তী সীমা যথাক্রমে ২০ হাজার মার্কিন ডলার এবং ৫০ হাজার মার্কিন ডলারে উন্নীত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাণিজ্যিক লেনদেনকে আরো সহজ করতে আমদানির বিপরীতে অগ্রিম পরিশোধের সীমা দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক।

আজ মঙ্গলবার জারি করা বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এই কথা বলা হয়েছে।

এতে বলা হয়েছে, ‘বাণিজ্যিক লেনদেনকে আরো সহজ করতে পূর্ববর্তী সীমা যথাক্রমে ২০ হাজার মার্কিন ডলার এবং ৫০ হাজার মার্কিন ডলারে উন্নীত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

এর আগে, বাংলাদেশ ব্যাংক কোনো ধরনের পুনঃপরিশোধের গ্যারান্টি ছাড়া ১০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ পর্যন্ত অগ্রিম পরিশোধের অনুমোদন ছিল। এছাড়াও, রফতানিকারকদের রিটেনশন কোটা (ইআরকিউ) অ্যাকাউন্ট থেকে ২৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত অগ্রিম পরিশোধ অনুমোদিত ছিল।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, এ বিষয়ে অন্যান্য সব নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

সম্পর্কিত খবর