আনসার-ভিডিপি ব্যাংকে শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত
গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের গাজীপুর অঞ্চলের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মোসাদ্দেক-উল-আলম। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম, মহাব্যবস্থাপক মো. আলাউদ্দিন, মহাব্যবস্থাপক জেডএম হাফিজুর রহমানসহ ব্যাংকের নির্বাহীরা। গাজীপুর অঞ্চলের ব্যবস্থাপক দেবব্রত ভৌমিক সম্মেলনে সভাপতিত্ব করেন। ওই অঞ্চলের সব ব্যবস্থাপকসহ কর্মকর্তা ও কর্মচারী সম্মেলনে অংশ নেন।


