শিরোনাম
icon এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর icon সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী icon টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮ icon ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু icon টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু icon আগাম শীতের সবজিতেও দামের উত্তাপ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ icon প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই icon আজ ৮১তম জাতিসংঘ দিবস icon বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম icon ইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশ icon রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না icon ১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রী icon আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট icon ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান icon ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯ icon হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু icon ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭ icon এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার icon ইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশি icon শীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দাম icon কমল স্বর্ণের দাম icon ফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাস icon তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬
down of head

আদালতে জামিন চেয়ে যা বললেন শাহরুখপুত্র

বলি বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ানের অন্তর্বর্তী জামিনের আবেদনও মঞ্জুর করলেন না মুম্বাই মেট্রোপলিটন আদালত।

বৃহস্পতিবার আরিয়ানকে ১৪ দিন জেল হেফাজতে থাকার নির্দেশ দেন আদালত। এই রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই শাহরুখ নিযুক্ত আইনজীবী আরিয়ানের অন্তর্বর্তী জামিনের আবেদন করেন।

কিন্তু তাতে রাজি হয়নি আদালত। আপাতত রুদ্ধদ্বার কক্ষেই দিন কাটবে আরিয়ানের। তার দুই সঙ্গী আরবাজ শেঠ মার্চেন্ট এবং মুনমুন ধমেচার জামিনের আবেদনও মঞ্জুর করেনি আদালত।

এদিকে আরিয়ান খান আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। তিনি বলেছেন, ‘আমার বাবা-মা রয়েছে, পরিবার এখানে থাকে। আমি ভালো ঘরের ছেলে। আমি কোথাও পালিয়ে যাব না’।

শুক্রবারআদালতে শুনানিতে আইনজীবীর মাধ্যমে লিখিতভাবে শাহরুখপুত্র এসব কথা জানান।

কিন্তু তাতে মন গলেনি আদালতের।

নিজের আইনজীবী সতীশ মানেশিন্ডের মাধ্যমে আরিয়ান খান আদালতকে বলেন, ‘আমার বয়স ২৩ বছর, আমার কোনো ক্রিমিন্যাল রেকর্ড নেই। আমাকে প্রমোদতরীতে আমন্ত্রণ জানানো হয়েছিল। তারা মাদক নিতে বলেছিল, আমি অস্বীকার করেছিলাম। আমার বিরুদ্ধে আর কোনো অভিযোগ নেই। আমার ফোনের সব ডেটা সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।’

এনসিবির কর্মকর্তারা তার কাছ থেকে কোনো মাদক পায়নি দাবি করে আরিয়ান আদালতে দাবি করেন, ‘আমার কাছ থেকে কোনো ধরনের মাদক উদ্ধার হয়নি। আর যে চ্যাটিংয়ের কথা বলা হচ্ছে, সেগুলো আমি বিদেশে থাকার সময়ে করেছিলাম। ’

এরপর জামিনের জন্য আদালতের কাছে বিনীত অনুরোধ জানান, ‘আমার বাবা-মা রয়েছে, পরিবার এখানে থাকে। আমি ভালো ঘরের ছেলে। আমার ভারতীয় পাসপোর্ট রয়েছে, আমি কোথাও পালিয়ে যাবো না। তথ্য-প্রমাণ লোপাটের কোনো চেষ্টাও করব না।’

গত ২ অক্টোবর গোয়াগামী একটি প্রমোদতরীতে অভিযান চালায় ভারতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি)। সেখান থেকে আটক হন আরিয়ান। পরদিন আরিয়ানকে মাদক মামলায় গ্রেফতার দেখানো হয়।

 

সম্পর্কিত খবর